Durand Cup: ৬৫ তলা থেকে দুই সেনাকর্মীর ঝাঁপ, ভিডিয়ো ভাইরাল হতেই ডুরান্ডের ঢাকে কাঠি পড়ে গেল
চলতি বছর ৩ অগস্ট ডুরান্ড কাপের উদ্বোধন হবে অসমের গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড ও শিলং লাজং। প্রতিযোগিতার ন’টি ম্যাচ হবে গুয়াহাটিতে। এরমধ্যে একটি কোয়ার্টার ফাইনাল। ছ’টি গ্রুপে চারটি করে মোট ২৪টি দল খেলবে। মোট ৪৩টি ম্যাচ হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনব উপায়ে উন্মোচন করা হল আসন্ন ডুরান্ড কাপের (Durand Cup) ট্রফি। কলকাতার (kolkata) সবচেয়ে উঁচু বাড়ি থেকে টুর্নামেন্টের ট্রফি নিয়ে ঝাঁপ দিলেন ভারতীয় সেনার (Indian Army) দুই সেনাকর্মী। ৬৫ তলার উপর থেকে প্যারাশুটে চেপে ময়দানে নেমে আসেন গ্রুপ ক্যাপ্টেন। তাঁদের সঙ্গে ছিল ডুরান্ড কাপের ট্রফি। আগামী ৩ অগস্ট শুরু হবে ১৩২তম ডুরান্ড কাপ। শতাব্দীপ্রাচীন টুর্নামেন্ট আয়োজিত হবে কলকাতাতেই।
Add Zee News as a Preferred Source
news
TRENDING NOW
অভিনব উপায়ে ট্রফি উন্মোচনের পরিকল্পনা ছিল আয়োজকদের। সেই মতোই কলকাতার উচ্চতম বহুতলের ছাদ থেকে প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে ডুরান্ড কাপের ট্রফি প্রকাশ্যে আনার পরিকল্পনা করা হয়। ময়দানে অবস্থিত ‘দ্য ৪২’ (The 42) বহুতলের ৬৫ তলার ছাদে উঠে পড়েন ভারতীয় সেনার গ্রুপ ক্যাপ্টেন পর্যায়ের দুই সৈনিক। প্যারাশুটে চেপে ডুরান্ড কাপের ট্রফি নিয়ে বেশ কিছুক্ষণ কলকাতার আকাশে উড়ে বেড়ান তিনি। অবশেষে কলকাতা ময়দানে নেমে আসেন। সাহসী গ্রুপ ক্যাপ্টেনকে ঘিরে ফুটবল প্রেমীদের উন্মাদনাও চোখে পড়ে।
মঙ্গলবার বিকালে ময়দান সংলগ্ন বহুতলের ৬৫ তলা থেকে প্রথমে ঝাঁপ দেন সেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ওবের। সরাসরি ময়দানে গিয়ে নামেন তিনি। তার কিছুক্ষণ পরে একই জায়গা থেকে ঝাঁপ দেন সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সত্যেন্দ্র বর্মা। মাটিতে নামার পরে দুই সেনাকর্তা একে অপরকে জড়িয়ে ধরেন। সেখানে এসে উপস্থিত হন সেনার অন্য আধিকারিকেরা। তাঁরাও দু’জনকে শুভেচ্ছা জানান।
চলতি বছর ৩ অগস্ট ডুরান্ড কাপের উদ্বোধন হবে অসমের গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড ও শিলং লাজং। প্রতিযোগিতার ন’টি ম্যাচ হবে গুয়াহাটিতে। এরমধ্যে একটি কোয়ার্টার ফাইনাল। ছ’টি গ্রুপে চারটি করে মোট ২৪টি দল খেলবে। মোট ৪৩টি ম্যাচ হবে। গ্রুপ এ-তে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। এ, বি ও সি গ্রুপের বেশির ভাগ ম্যাচ হবে কলকাতায়। ৩ সেপ্টেম্বর ফাইনালও হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ১২ অগস্ট মরসুমের প্রথম বড় ম্যাচ। যুবভারতীতে মুখোমুখি ভারতীয় ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এবারের ডুরান্ড কাপে আইএসএল-এর ১২টি দল খেলছে। এ ছাড়া আইলিগের পাঁচটি দল খেলবে। ভারতীয় সেনার রয়েছে তিনটি দল। বাংলাদেশ, ভুটান ও নেপালের একটি করে দল এবং অসমের স্থানীয় একটি দল খেলবে প্রতিযোগিতায়।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.