নিউজিল্যান্ডের সামনে ২৭০ রানের লক্ষ্য রাখল ভারত
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৬৯ রান তুললো ভারত। এদিন ভাইজাগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গোটা সিরিজে রান না পেলেও এদিন দুর্দান্ত খেললেন রোহিত শর্মা। তিনি করে য়ান ৭০ রান। বিরাট কোহলি বরাবরই ভালো কেলেন ভাইজাগে। তিনি করেন ৬৫ রান। রাহানের অবদান ২০ রান। অধিনায়ক ধোনি এদিনও চার নম্বরে ব্যাট করতে নেমে করেন ৪১ রান। মণীশ পাণ্ডে এদিনও রান পেলেন না। ০ রানে আউট হয়ে যান তিনি। কেদার যাদব শেষ দিকে অপরাজিত থাকেন ৩৯ রান করে। অক্ষর প্যাটেলের অবদান ২৪ রান।
Updated By: Oct 29, 2016, 05:35 PM IST