অবসর ভেঙে দেশের জার্সিতে ফিরেই ম্যাচের নায়ক মেসি
একেই বোধহয় বলা, এলাম, জেখলাম আর জয় করলাম। এমনটাই যেন করলেন আর্জেন্টিনার ফুটবলার তথা ক্যাপ্টেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়েকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দলটির পক্ষে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। ৪৩ মিনিটের মাথায় তিনি ম্যাচের একমাত্র গোলটি করেন। জাতীয় দলে ফেরা মেসির জাদুতেই আর্জেন্টিনা পেল জয়।
Updated By: Sep 2, 2016, 08:37 AM IST