শেহজাদের সেই জার্সির ছবি দুই দেশের কিছু সমর্থকের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল।
নিজস্ব প্রতিবেদন : পাকিস্তানের জার্সি। কিন্তু তাঁর পিছনে লেখা ধোনি ৭। শুনতে আজব লাগলেও এমন কাণ্ড ঘটল বটে! ভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতার প্রভাব বারবার পড়েছে ক্রিকেটে। কিন্তু ক্রিকেট ও ক্রিকেট সমর্থকরা সৌজন্য ছড়িয়ে দেওয়ায় কার্পণ্য করেননি কখনও। এবারও করলেন না। না হলে পাকিস্তানের একজন ক্রিকেট ভক্ত দেশের জার্সির গায়ে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের নাম লিখতেন না।
আরও পড়ুন- 'আমার জন্যই শামি বিশ্বকাপ খেলতে পারছে', বলছেন হাসিন জাহান
৩০ মে ইংল্যান্ড-ওয়েলসে শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে পাকিস্তানের ক্রিকেট সমর্থক শেহজাদ-আল-হাসান এক অভাবনীয় কাণ্ড ঘটালেন। তিনি একটি পাকিস্তানের জার্সি অর্ডার করেছিলেন। তার পিছনে ধোনি ৭ লেখালেন। তার পর সেই ছবি পোস্ট করলেন টুইটারে। মুহূর্তে তাঁর সেই ছবি ভাইরাল হল। বিশ্বকাপ শুরু হতে আর পাঁচ দিন বাকি। এই মুহূর্তে বিশ্বকাপের উত্তেজনা চড়ছে চরচর করে। তারই মধ্যে শেহজাদের এই পোস্ট যেন আলাদা মাত্রা পেল। সরফরাজ আহমেদের পাকিস্তানকে বিশ্বকাপে নতুন ডিজাইনের জার্সিতে দেখা যাবে।
Thankyou @TPLUS for making my day...@msdhoni pic.twitter.com/nsscagDLWw
— Shehzad-Ul-Hassan (@shehzad441) May 23, 2019
শেহজাদের সেই জার্সির ছবি দুই দেশের কিছু সমর্থকের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল। একজন লিখলেন, ভারত হোক বা পাকিস্তান, থালা-র জন্য ভালবাসায় কোনও খামতি নেই। আমরা তোমাকে ভালবাসি ধোনি। তবে কিছু সমর্থক শেহজাদের এমন উদ্যোগ ভাল চোখে নিলেন না। একজন সমর্থক যেমন লিখলেন, ''ধোনি আগে একজন ভারতীয়। তার পর ভারতীয় ক্রিকেটার। থালা-র শ্রেষ্ঠত্বকে হাতিয়ার করে প্রচার পাওয়ার চেষ্টা করো না।''
LIVE|
NZ
205(75 ov)
|
VS |
WI
24/0(9 ov)
|
| Full Scorecard → | ||
|
PHI
(20 ov) 145/9
|
VS |
SIN
131/6(20 ov)
|
| Philippines beat Singapore by 14 runs | ||
| Full Scorecard → | ||
|
INA
(20 ov) 75/9
|
VS |
MAS
78/3(9 ov)
|
| Malaysia beat Indonesia by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
IND
(20 ov) 175/6
|
VS |
SA
74(12.3 ov)
|
| India beat South Africa by 101 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.