পিভি সিন্ধুর মুকুটে উঠল আরও একটি নতুন পালক

ভারতীয় ব্যাডমিন্টনের নতুন তারকা পিভি সিন্ধুর মুকুটে উঠলো আরও একটি পালক। দুবাইতে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার বিচারে পেলেন 'মোস্ট ইমপ্রুভড প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড'। পাবেন নাই বা কেন? এবারের রিও অলিম্পিক থেকে তিনি জিতেছেন রুপোর পদক। না, এ দেশের ইতিহাসে ব্যাডমিন্টনের অলিম্পিক পদক ছিল বলতে সাইনা নেহওয়ালের ব্রোঞ্জ। এবার রিওতে সেটাও অবলীলায় টপকে গিয়েছিলেন সিন্ধু। যদিও ফাইনালে তাঁকে হারতে হয়েছিল স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে।

 পিভি সিন্ধুর মুকুটে উঠল আরও একটি নতুন পালক