Vinicus Jr: থ্রিসামের জন্য নেইমার দেখেছেন লাল কার্ড! এখন ভিনির কাছে গোল খাচ্ছেন লাস্যের রানি

Vinicius Jr is dating stunning OnlyFans model and volleyball star Key Alves: ভিনিসিয়াস জুনিয়রের ব্যক্তিগত জীবন সামনে আসে না সেভাবে। ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন তিনি। তবে এবার ফ্যানদের অফসাইডের ফাঁদে ধরা পড়ে গেলেন ব্রাজিলিয়ান উইঙ্গার।  

শুভপম সাহা | Updated By: Jul 6, 2023, 08:16 PM IST
Vinicus Jr: থ্রিসামের জন্য নেইমার দেখেছেন লাল কার্ড! এখন ভিনির কাছে গোল খাচ্ছেন লাস্যের রানি
ভিনি নতুন খেলার সঙ্গী পেয়ে গেলেন!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিয়াল মাদ্রিদের (Real Madrid) ব্রাজিলিয়ান মহাতারকা ভিনিসিয়াস জুনিয়র (Vinicus Jr) এই মুহূর্তের অন্যতম সেরা ফুটবলার। ক্লাব এবং দেশের জার্সিতে বছর বাইশের উইঙ্গার নজর কেড়েছেন। ভিনি জুনিয়র বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে ভীষণ ব্যক্তিগতই রেখেছেন। তাঁর প্রেম-ভালোবাসা বা লাভ ইন্টারেস্ট নিয়ে কোনও তথ্যই মিডিয়ার কাছে আসে না। তবে এবার ভিনির ছবির জন্যই তাঁর ফ্যানরা তাঁকে হাতেনাতে ধরে ফেললেন। ফ্যানরাই বলছেন যে, ভিনি এখন চুটিয়ে ডেট করছেন ব্রাজিলিয়ান ভলি তারকা কেই আলভেসকে (Key Alves)। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: 'নীল' আকাশে উঠেছে নতুন নক্ষত্র! ফ্যানদের চরম সুখ দিতেই অন্য খেলায় মত্ত ফুটবলার

একই জায়গায় ভিনি ও আলভেসের আলাদা আলাদা ছবি দেখেছেন ফ্যানরা। আর তখনই দুয়ে দুয়ে চার করেছেন তাঁরা। আলভেস কিন্তু শুধুই ভলি প্লেয়ার নন। তাঁর আরও একটি পরিচয় আছে। আলভেস একজন অনলি ফ্যানস মডেলও। অনলি ফ্যানস হচ্ছে লন্ডনের ইন্টারনেট কনটেন্ট সাবস্ক্রিপশন সার্ভিস। যেখানে টাকা খরচ করেই সাবস্ক্রাইবারদের পছন্দের কনটেন্ট ক্রিয়েটরকে দেখতে হয়। তিনি 'নীল' আকাশের নতুন নক্ষত্রও। লাস্যের লাভাস্রোতে কামের আগুন মিশিয়ে পাগল করে দেন ফ্যানদের। আলভেসকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন ১১.৯ মিলিয়ন ফলোয়ার্স। প্রায়শই বিকিনি পরে ছবি দিয়ে ইনস্টাগ্রামের উত্তাপ বাড়ান তিনি। 

আলভেসের সঙ্গে কিন্তু যোগসূত্র রয়েছে ভিনির জাতীয় দলের সতীর্থ ও ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়রেরও। চলতি বছর মার্চে আলভেসই জানান যে, নেইমার উদ্দাম যৌনতায় মাততে চেয়েছিলেন। আলভেস এবং তাঁর যমজ বোনের সঙ্গে থ্রিসামে মাততে চেয়েছিলেন নেইমার। মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলভেস বলেন, 'জানেন নেইমার আমার এবং আমার বোনের সঙ্গে সেক্স করতে চেয়েছিল! আমি খুব ভদ্রভাবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। নেইমার আমাদের ভুল বুঝেছিল।'

অন্যদিকে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেই ইস্তফা দিয়েছিলেন তিতে। এরপর থেকে কোচের পদ ফাঁকা ছিল। তবে শেষ পর্যন্ত ব্রাজিল পেয়ে গেল নতুন কোচ। নেইমার-ভিনিসিয়াসদের নতুন হেড স্যর হিসেবে নিযুক্ত হলেন কার্লো অ্যানচেলোত্তি। আসন্ন কোপা আমেরিকা থেকে পাঁচবারের বিশ্বজয়ী দলের দায়িত্ব নেবেন ৬৪ বছরের বিশ্ববন্দিত ম্যানেজার। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট এডনালডো রডরিগেজই সেটা জানিয়েছেন।

আরও পড়ুন: Kylian Mbappe: 'প্রতিবার এক কথা বলব না', এমবাপেকে পুরোপুরি নাগপাশে প্যাঁচাল পিএসজি!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.