ওয়েব ডেস্ক: আপনি কি মহেন্দ্র সিং ধোনির খুব বড় ভক্ত? যদি হন, তাহলে তো ভালই। আর যদি না হন? তাহলেও আপনার দারুণ লাগবে। কারণ, সেরকমই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাহি। ভিডিওতে তাঁর সঙ্গী মেয়ে জিভা। ভিডিওতে দেখা যাচ্ছে, ধোনি এবং জিভা দু'জনেই একটা বেসনের লাড্ডু খেতে যাচ্ছে।
আরও পড়ুন নাদালকে হারিয়ে সাংহাই মাস্টার্স চ্যাম্পিয়ন ফেডেরার
একটিমাত্র লাড্ডু যদি দু'জনে খেতে যায়, তাহলে যা হওয়ার তাই হচ্ছে, এক্ষেত্রে। লাড্ডু ভেঙে দুই মুখেই মাখামাখি। ছোট্ট জিভাও যে দিন দিন বড় আদূরে এবং দুষ্টু হয়ে উঠছে, সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। প্রসঙ্গত, মাত্র কিছুদিনে আগেই রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ ম্যাচ খেলতে গিয়েছিল টিম ইন্ডিয়া। তখন, ক্যাপ্টেন বিরাট কোহলিও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, যাতে জিভার সঙ্গে কথা বলছিলেন তিনি।
আরও পড়ুন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে নেই শামি-উমেশ, ফিরলেন শার্দুল ঠাকুর
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
ENG
|
VS |
AUS
|
| Australia beat England by 5 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.