ক্যাপ্টেন না থাকলে কি ধোনি আর একদিনের এবং টি২০ দলে থাকবেন?
গত কয়েকটা একদিনের ক্রিকেট প্রতিযোগিতা এবং টি২০ ক্রিকেট প্রতিযোগিতায় তেমনভাবে পারফর্ম করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। অন্তত, ধোনিকে এর থেকে ভালো পারফর্ম করতেই দেখা গিয়েছে গত এক যুগ ধরে। এই অবস্থায় ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেনও এখন বিরাট কোহলি। যাঁর সময়টা খুবই ভালো চলছে। তাই প্রশ্ন ওঠা শুরু করেছে যে, ধোনির দিন কী তবে ফুরলো? যদি ভারতীয় একদিনের দলের এবং টি২০ দলেরও ক্যাপ্টেন নির্বাচিত হয়ে যান, বিরাট কোহলি কাহলে কি ধোনিকে সরে যেতে হবে দল থেকেই?
Updated By: Sep 26, 2016, 04:01 PM IST