Kultali: কাশ্মীরের নাবালিকা উদ্ধার জয়নগরে, অভিযুক্ত কুলতলির হাকিমা মোল্লা

পুলিস সূত্রে জানা যায় অভিযুক্ত মহিলার নাম হাকিমা মোল্লা। বাড়ি কুলতলী থানার চুপড়িঝাড়া এলাকায়। গত মঙ্গলবার জয়নগর থানার পুলিস গোপন সূত্রে খবর পায়, চুপড়িঝাড়ার এক মহিলা কাশ্মীর থেকে এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে জয়নগরে ফিরছে। সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে জয়নগর থানার পুলিস জয়নগর রেল স্টেশনে সারাদিন কড়া নজরদারি চালাতে থাকে।

Kultali: কাশ্মীরের নাবালিকা উদ্ধার জয়নগরে, অভিযুক্ত কুলতলির হাকিমা মোল্লা
Image Credit: নিজস্ব চিত্রSource: Bureau