শান্তিনিকেতনে নোবেলজয়ীর বাড়িতে উচ্ছেদের নোটিশ বিশ্বভারতী কর্তৃপক্ষ।
প্রসেনজিৎ মালাকার: জমি বিতর্কে আপাতত স্বস্তিতে অর্মত্য় সেন। কীভাবে? জমি হস্তান্তর নিয়ে বিশ্বভারতীর নির্দেশে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, 'নিম্ন আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ'। নিম্ন আদালতে শুনানি ১০ মে।
জমি বিতর্কে এখনও অনড় বিশ্বভারতী। শুনানিতে হাজিরা না থাকায় উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে! জমি হস্তান্তরের জন্য ৫ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে নোবেলজয়ীকে। নোটিশে স্পষ্ট উল্লেখ, ৫ মে মধ্যে জমি হস্তান্তর না করলে উচ্ছেদ করা হবে।
আরও পড়ুন: Mamata Banerjee: 'আমার প্রাণ থাকতে তোরা NRC করতে পারবি না'!
চুপ করে বসে নেই অমর্ত্য সেনও। বিশ্বভারতীর নির্দেশে স্থগিতাদেশ চেয়ে বীরভূম জেলা জজ কোটে মামলা করেছেন তিনি। কিন্তু মামলাটির শুনানি হয়নি এখনও। সূত্রের খবর, জজ কোর্টের বিচারক এখন নেই। তিনি ফিরলে ১৫ মে মামলাটি শুনবেন।
এদিকে বিশ্বভারতীর দেওয়া সময়সীমা শেষ হয়ে যাচ্ছে ৫ মে। তাহলে? কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নোবেলজয়ী অর্থনীতিবিদ।
এর আগে, শান্তিনিকেতনের বাড়িতে গিয়ে অর্মত্য সেনের হাতে জমি মাপজোক সংক্রান্ত নথি তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেও কেন উচ্ছেদ নোটিশ? বীরভূমের তৃণমূল নেতাদের মুখ্য়মন্ত্রীর নির্দেশ, অর্মত্য সেনকে উচ্ছেদ করতে এলে, বুলডোজারের সামনে বসে পড়তে হবে! শুধু তাই নয়, ৬ ও ৭ মে ধরনায় 'প্রতীচী'র সামনে ধরনা বসবেন শুভাপ্রসন্ন, কবীর সুমন-সহ সমাজের বিশিষ্টজনেরা। মঞ্চ বাঁধা কাজ চলছে জোরকদমে।
|
IND
(20 ov) 253/7
|
VS |
ENG
246/7(20 ov)
|
| India beat England by 7 runs | ||
| Full Scorecard → | ||
|
SA
(20 ov) 169/8
|
VS |
NZ
173/1(12.5 ov)
|
| New Zealand beat South Africa by 9 wickets | ||
| Full Scorecard → | ||
|
WI
(20 ov) 195/4
|
VS |
IND
199/5(19.2 ov)
|
| India beat West Indies by 5 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.