নাগরদোলা চলাকালীন মোবাইলে রিলস বানানোর চেষ্টা। যার জেরে সামনে থাকা রড কোনওভাবে খুলে যায় ও উপর থেকে নীচে নামার সময় দুর্ঘটনা ঘটে ৷
তথাগত চক্রবর্তী: নাগরদোলনায় উঠে রিলস ও সেলফি তোলার জেরে দুর্ঘটনা ৷ ঘটনায় আহত দুই ৷ এক মহিলা ও কিশোরী আহত হয়েছেন এই ঘটনায় ৷ ঘটনাটি ঘটেছে বারুইপুরের মিলন মেলায় ৷ বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে ৷ সাথে সাথেই তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ ৷
বারুইপুরের নিউ ইণ্ডিয়ান মাঠে একমাস ব্যাপী চলছে মিলন মেলা ৷ প্রতিদিনই এই মেলায় ভিড় জমান অংসখ্য মানুষ ৷ রীতিমতো এন্ট্রি ফি দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষ ৷ বারুইপুরেরই বাসিন্দা লক্ষ্মী রায় ও প্রতিবেশী কিশোরী আজমিরা তারা পরিবারের অন্যান্যদের সাথে এসেছিলেন মিলনমেলায় ৷ পরিবারের অন্যান্যরা না উঠলেও তারা উঠেছিলেন নাগরদোলায় ৷ মেলা কর্তৃপক্ষের দাবি নাগরদোলা চলাকালীন তারা মোবাইলে রিলস বানানোর চেষ্টা করছিলেন ৷
তার জেরেই সামনে থাকা রড কোনওভাবে খুলে যায় ও উপর থেকে নীচে নামার সময় এই দুর্ঘটনা ঘটে ৷ ঘটনায় মেলা কতৄপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠছে ৷ যদিও তা অস্বীকার করেছেন তারা ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছেন তারা ৷ এর আগেও নাগরদোলায় সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। চামড়া সহ চুল-কান ছিঁড়ে তরুণীর মাটিতে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
LIVE|
NZ
205(75 ov)
|
VS |
WI
24/0(9 ov)
|
| Full Scorecard → | ||
|
PHI
(20 ov) 145/9
|
VS |
SIN
131/6(20 ov)
|
| Philippines beat Singapore by 14 runs | ||
| Full Scorecard → | ||
|
INA
(20 ov) 75/9
|
VS |
MAS
78/3(9 ov)
|
| Malaysia beat Indonesia by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
IND
(20 ov) 175/6
|
VS |
SA
74(12.3 ov)
|
| India beat South Africa by 101 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.