শিল্প বাণিজ্য সম্মেলন নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার
নিজস্ব প্রতিবেদন: সোমবার উত্তরবঙ্গে পা দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছিলেন, রাজ্য সরকারের লক্ষ্য এবার শিল্প ও কর্মসংস্থান। সেই দিকেই নজর দেবে সরকার। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সেই লক্ষ্যেই বুধবার উত্তরবঙ্গের শিল্পপতি ও বণিক সভাগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যসচিব।
এপ্রিলেই রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন(Bengal Global Business Summit) রয়েছে। তার আগে রাজ্যের জন্য এই বৈঠক(Business Meet) খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে উত্তরবঙ্গের বাণিজ্যমহল। মুখ্যসচিব ছাড়াও ওই বৈঠকে থাকবেন শিল্পসচিব, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সচিব ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের সচিব। আগামিকাল সকাল দশটায় বসছে ওই বৈঠক।
রাজ্য শিল্প বাণিজ্য সম্মেলন নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) নিজে এনিয়ে একাধিক বৈঠক করেছেন। কিছুদিন আগেই নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন আদানি গোষ্ঠীর কর্ণধার। উত্তরবঙ্গে প্রচুর শিল্পপতি রয়েছেন। তাঁদের শিল্পবাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অঞ্চলে বেশকিছু শিল্প যথেষ্টই গুরুত্বপূর্ণ। যেমন পর্যটনে বিপুল সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সেদিকে মাথায় রেখেই পর্যটন দফতরের সচিবকে ডাকা হয়েছে ওই বৈঠকে। এছাড়া এই অঞ্চলে শিল্প গড়ার ক্ষেত্রে আর কোন কোন দিক খতিয়ে দেখা যেতে পারে তা নিয়েও আলোচনা হতে পারে ওই বৈঠকে।
আরও পড়ুন-'বেশি চাহিদা করা যাবে না, আমি পুরবোর্ডের মনিটরিং করব', কাউন্সিলরদের বার্তা মমতার
মঙ্গলবার উত্তরকন্যায় বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় ওই শিল্প বৈঠকের কথা জানিয়ে দেন। মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের ৬ জেলার শিল্পের ব্যাপারে একটি বৈঠক রয়েছে। সব বণিকসভাগুলিও থাকবে। এছাড়াও উত্তরবঙ্গে আদিবাসীদের অধিকাংশ সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। আদিবাসীদের জমি নেতা যাবে না। আগামী ৫ বছরে তাদের জন্য ৫ লাখ ঘর তৈরি করে দেওয়া হবে। এছাড়াও চা সুন্দরী, অলিচিকি ভাষার উন্নয়ন, রঘুনাথ মুর্মর নামে বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছি।
|
USA
(20 ov) 196/6
|
VS |
NED
103(15.5 ov)
|
| USA beat Netherlands by 93 runs | ||
| Full Scorecard → | ||
|
QAT
(20 ov) 201/4
|
VS |
BRN
170/5(20 ov)
|
| Qatar beat Bahrain by 31 runs | ||
| Full Scorecard → | ||
|
CAN
(20 ov) 150/7
|
VS |
UAE
151/5(19.4 ov)
|
| United Arab Emirates beat Canada by 5 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.