আব্দুল্লা নারজিনাকে বিয়ে করতে চাইলেও, ছেলের আবদার পরিবার মানতে চায়নি।
Updated By: Jul 18, 2022, 01:04 PM IST
নিজস্ব চিত্র
প্রসেনজিৎ মালাকার: প্রেমের সম্পর্ক মানেনি বাড়িতে। তাই একসঙ্গে একই দড়িতে আত্মঘাতী হলেন প্রেমিক ও প্রেমিকা (Couple Suicide)। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Bibhum) নলহাটি থানার মধুপুর গ্রামের কাছে। যুগলের নাম আব্দুল্লা মামুন ওরফে স্বপন। তাঁর বাড়ি নলহাটি থানার খাঁপুর গ্রামে। আর নারজিনা বিবি। তাঁর বাড়ি পাশের মধুপুর গ্রামে।
Add Zee News as a Preferred Source
news
TRENDING NOW
সোমবার সকালে মধুপুর গ্রামের কিছুটা দুরে একটি পুকুর পাড়ের গাছ থেকে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গ্রামবাসীরাই প্রথম ঝুলন্ত দেহ দুটি দেখে। তাঁরাই পুলিসে খবর দেয় । নলহাটি থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে দেহ দুটি উদ্ধার করে। দেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিস।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আব্দুল্লা ও নারজিনা একে অপরকে ভালোবাসত। আব্দুল্লা নারজিনাকে বিয়ে করতে চাইলেও, ছেলের আবদার পরিবার মানতে চায়নি। সেই অভিমানেই রবিবার দুজনে বাড়ি থেকে বের হয়ে যান। তারপর আর বাড়ি ফেরেননি । এরপরই এদিন সকালে গ্রামবাসীরা দুজনের ঝুলন্ত দেহ দেখতে পান।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.