নিহত মহিলার এক প্রতিবেশী বলেন, আজ ওর মেয়ের ফোন এসেছিল। ওর মেয়ে বললে গতকাল নটা থেকে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। সুইচড অফ বলছে
ই গোপী: বাড়ির ভিতর থেকে উদ্ধার হল হল মহিলার গলাকাটা দেহ। রক্তে ভিজে যাচ্ছে বিছানা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ওই ঘটনা ঘটেছে সবং থানার ভেমুয়া অঞ্চলের শ্যামসুন্দরপুর এলাকায়। মৃত মহিলার নাম নমিতা বোস। বয়স ৪২ বছর।
আরও পড়ুন-Rujira Banerjee: নিয়োগ দুর্নীতিতে ইডির তলবে সিজিওতে অভিষেক পত্নী রুজিরা!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা বাপের বাড়িতেই থাকতেন। ২৫ বছর আগে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল। মহিলার ২ কন্যা রয়েছে। তাদের বিয়েও হয়ে গিয়েছে। আজ সকালে উঠে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করার পর ওই মহিলার সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা দরজা খুলে দেখেন ঘরের মধ্যে বিছানায় রক্তাক্ত অবস্থায় গলাকাটা মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে সবং থানার পুলিস আধিকারিকরা। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন গিয়েছেন ডেবরা এসডিপিও গোবিন্দ শিকদার। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ পরিবারের কোনো সদস্য না থাকা সত্ত্বেও ডেড বডি নিয়ে যায়। প্রকৃত তদন্ত হোক চায় স্থানীয় বাসিন্দারা।
নিহত মহিলার এক প্রতিবেশী মিঠু রানী প্রধান বলেন, ওঁর ছোট মেয়ে মাঝেমধ্যেই আমাদের ফোন করে। কখনও কখনও ওর মা ফোন না তুললে আমাদের কাছে থেকে ফোনে খবর নেয়। আজও ওর মেয়ের ফোন এসেছিল। ওর মেয়ে বললে গতকাল নটা থেকে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। সুইচড অফ বলছে। আমি দরজার কাছে এছে ডাকাডাকি করলেও কোনও সাড়া পাইনি। তবে ফ্যানের আওয়াজ পাচ্ছিলাম। আমার মনে হল হয়তো শরীর খারাপ করেছে উঠতে বা কথা বলতে পারেছেন না। আমি জানালা দিয়ে গিয়ে দেখি, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। দৌড়ে গিয়ে পাড়ায় খবর দিই। সবাই এসে দেখে বলল খুন করা হয়েছে।
গ্রামের এক বাসিন্দা তরুণ মিশ্র জানান, সকালে জানতে পারলাম নমিতা বসু নামে বছর আট চল্লিশের এক মহিলার গলাকাটা দেহ উদ্ধার হয়েছে। উনি একাই থাকতেন। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ভাই থাকেন মেদিনীপুরে। খবর পেয়ে পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। এসডিপিও, সিআই রয়েছেন। বিছানা থেকে রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। মনে হচ্ছে কোউ না কেউ ওকে খুন করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
LIVE|
CAN
213/4(20 ov)
|
VS |
SA
148/7(18.3 ov)
|
| Full Scorecard → | ||
|
OMA
(19.5 ov) 103
|
VS |
ZIM
106/2(13.3 ov)
|
| Zimbabwe beat Oman by 8 wickets | ||
| Full Scorecard → | ||
|
SCO
(20 ov) 207/4
|
VS |
ITA
134(16.4 ov)
|
| Scotland beat Italy by 73 runs | ||
| Full Scorecard → | ||
|
SL
(20 ov) 163/6
|
VS |
IRE
143(19.5 ov)
|
| Sri Lanka beat Ireland by 20 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.