)
দেবব্রত ঘোষ: পুরীতে দুর্ঘটনা। সমুদ্র স্নান করতে গিয়ে মৃত্যু হল বাবা ও ছেলের! হাসপাতালে ভর্তি পরিবারের আরও ১ সদস্য। সকলেই হাওড়ার শিবপুরের বাসিন্দা। এলাকায় শোকের ছায়া।
জানা গিয়েছে, শিবপুরের ১ নম্বর আচার্য লেনের বাসিন্দা ছিলেন রঞ্জন দাস। ১ মে সপরিবারের পুরী বেড়াতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন মা, স্ত্রী, থেলে ও ভাগ্নে।
ঘড়িতে তখন দেড়টা। এদিন দুপুরে পুরীর স্বর্গদ্বারের কাছে সেক্টর-১৩ এলাকা সমুদ্র স্নান করতে নামেন রঞ্জন, তাঁর ছেলে ঋষভ ও ভাগ্নে সায়ন। এরপর আচমকাই একটি বড় ঢেউ আসে এবং তলিয়ে যান তিনজনই! দ্রুত সায়নকে উদ্ধার করে নুলিয়ারা। কিন্তু রঞ্জন ও ঋষভকে উদ্ধার করে কিছুটা সময় লাগে। হাসপাতালে নিয়ে গেলে, বাবা ও ছেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সায়নের চিকিৎসা চলছে।
এর আগে, গত বছরের হুগলির ব্যান্ডেল থেকে পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। গাড়ির সঙ্গে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন ২ পুণ্যার্থী-সহ ৩ জনের।