Live Now

Bengal News LIVE Update: ভাঙরে উদ্ধার বাংলাদেশের MP আনোয়ারুল আজিমের দেহ!

Bengal News LIVE Update: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।

Bengal News LIVE Update: ভাঙরে উদ্ধার বাংলাদেশের MP আনোয়ারুল আজিমের দেহ!
23 May 2024 10:30 PM (IST)

অবশেষে মিলল বাংলাদেশের MP আনোয়ারুল আজিমের দেহ। কোথায়? ভাঙ্গর দু নম্বর ব্লকের...

অবশেষে মিলল বাংলাদেশের MP আনোয়ারুল আজিমের দেহ। কোথায়? ভাঙ্গর দু নম্বর ব্লকের কৃষ্ণ মাটি ব্রিজ সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে কাশিপুর ও পোলেরহাট থানার পুলিস। 

23 May 2024 12:00 PM (IST)

বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডিউল দাবি করছে রবিবার ল্যান্ড ফল...

বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডিউল দাবি করছে রবিবার ল্যান্ড ফল করতে পারে রিমেল বা রেমাল। শনিবার ঘূর্ণিঝড় তৈরির পর প্রাথমিক ভাবে এর অভিমুখ মায়ানমার সাগর অর্থাৎ বাংলাদেশের খেপুপাড়া বা কক্সেসবাজারের দিকে থাকলেও পরবর্তী সময় এটি রিকার্ভ করবে অর্থাৎ অভিমুখ পরিবর্তন করবে।

23 May 2024 10:15 AM (IST)

লোকসভা ভোটের প্রচারে ভাঙ্গরে দুই দলের দুই হেভি ওয়েট নেতা আজ ভাঙ্গরের। একদিকে...

লোকসভা ভোটের প্রচারে ভাঙ্গরে দুই দলের দুই হেভি ওয়েট নেতা আজ ভাঙ্গরের। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে নওশাদ সিদ্দিকী।

 

23 May 2024 09:45 AM (IST)

সাতসকালেই ব্যাহত মেট্রো পরিষেবা, দুর্ভোগ যাত্রীদের। বৃহস্পতিবার সাতসকালেই...

সাতসকালেই ব্যাহত মেট্রো পরিষেবা, দুর্ভোগ যাত্রীদের। বৃহস্পতিবার সাতসকালেই ব্যাহত হল কলকাতার লাইফনাইন মেট্রো-পরিষেবা। আজ সকাল থেকেই শহরের আপ ও ডাউন লাইনে ব্যাহত হল মেট্রো পরিষেবা। দুর্ভোগে পড়লেন যাত্রীরা। 

23 May 2024 09:45 AM (IST)

ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে...

ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-আরামবাগ রোডে রায়না থানার   গোপালপুর এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই বাইক আরোহী বুধবার রাতে রায়নার দিক থেকে বর্ধমান শহরের দিকে যচ্ছিলেন, ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি ডাম্পার। হঠাৎই বাইকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি ধাক্কা লাগে। আশঙ্কাজনক ভাবে জখম হন দুই বাইক আরোহী। দু'জনকে বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় রায়না থানা ও খণ্ডঘোষ থানার পুলিস।

Add Zee News as a Preferred Source