Live Now

West Bengal News LIVE Update: আরজি কর খুন-ধর্ষণকাণ্ডে এবার চার্জ গঠন, ১১ নভেম্বর থেকে শুরু বিচার...

Bengal News LIVE Update: হালকা শীতের আমেজের অনুভূতি হচ্ছে অনেকেরই। বলা যেতেই পারে, পরিবর্তন হচ্ছে আবহাওয়ার।

West Bengal News LIVE Update: আরজি কর খুন-ধর্ষণকাণ্ডে এবার চার্জ গঠন, ১১ নভেম্বর থেকে শুরু বিচার...
04 November 2024 04:15 PM (IST)

চার্জশিট পেশের পর ২৮ দিন পার। আরজি কর খুন-ধর্ষণকাণ্ডে এবার চার্জগঠন করা হল...

চার্জশিট পেশের পর ২৮ দিন পার। আরজি কর খুন-ধর্ষণকাণ্ডে এবার চার্জগঠন করা হল শিয়ালদহ কোর্টে। ১১‍ নভেম্বর থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইয়ের দাবি, 'আমি এতদিন চুপচাপ ছিলাম। আমাকে বিনা কারণে ফাঁসানো হচ্ছে। আমি রেপ & মার্ডার করি নি। আমি বলতে চাইছিলাম, বলতে দেওয়া হয় নি। আমাকে নামিয়ে দেওয়া হল। সরকার আমাকে ফাঁসাচ্ছে। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে। বলা হচ্ছে, তুমি কিছু বলবেনা। ডিপার্টমেন্ট আমকে ভয় দেখিয়েছে। আমি পুরোপুরিই নির্দোষ'।

04 November 2024 10:30 AM (IST)

Khardaha: খড়দহের ক্যাম্প ঘাটে বাজি ফাটাতে গিয়ে চার জন তলিয়ে গেলেন, দুইজনকে...

Khardaha: খড়দহের ক্যাম্প ঘাটে বাজি ফাটাতে গিয়ে চার জন তলিয়ে গেলেন, দুইজনকে উদ্ধার করা সম্ভব হলেও দুজন মারা যান। যাঁরা মৃত তাঁদের একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, অন্যজন বি.কম. অনার্সের ছাত্র। একজনের নাম সমৃদ্ধ ব্যানার্জি (১৯), অন্যজন দেবজিত মুখার্জি (১৮)। সমৃদ্ধ ব্যানার্জি কম্পিটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। মর্মান্তিক এই ঘটনায়  খড়দহ জুড়ে শোকের ছায়া।

04 November 2024 10:15 AM (IST)

Almora Bus Accident: উত্তরাখণ্ডে আবার দুর্ঘটনা। এবার আলমোড়ায় খাদে পড়ল বাস।...

Almora Bus Accident: উত্তরাখণ্ডে আবার দুর্ঘটনা। এবার আলমোড়ায় খাদে পড়ল বাস। মৃত অন্তত ১২ জন, আহত বহু। 

04 November 2024 07:30 AM (IST)

Fog in New Town: মরশুমের প্রথম কুয়াশায় ঢাকল তিলোত্তমা। আজ, সোমবার ভোরে...

Fog in New Town: মরশুমের প্রথম কুয়াশায় ঢাকল তিলোত্তমা। আজ, সোমবার ভোরে কলকাতার নিউটাউন বিশ্ববাংলা গেট ঢাকল কুয়াশায়। নিউটাউনের বিভিন্ন রাস্তাই দেখা গেল কুয়াশামোড়া। তা দেখে হালকা শীতের আমেজের অনুভূতি হচ্ছে অনেকেরই। বলা যেতেই পারে, পরিবর্তন হচ্ছে আবহাওয়ার।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

Read More