অনেকক্ষণ ঘর বন্ধ দেখে পরিবারের লোকের সন্দেহ হয় । ডাকাডাকি করেও দরজা না খোলায় দরজা ভেঙে দেখা যায় শিশুটি খাটের নীচে নিথর অবস্থায় পড়ে রয়েছে
অরূপ লাহা: বুধবার দুপুরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের লোদনায়। মৃতদের নাম অতীশ মজুমদার(৩৩) ও অমর মজুমদার (৭)।
দীর্ঘদিন পারিবারিক অশান্তির কারণে মানসিক অবসাদে ভুগছিলেন অতীশ মজুমদার। সেই কারণেই এদিন ছেলেকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন বলে দাবি প্রতিবেশীদের।
খণ্ডঘোষের নবগ্ৰাম কলোনী বাসিন্দা অতীশ মজুমদার। বহুদিন ধরেই তাঁর স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল। অশান্তির জেরে বর্তমানে খণ্ডঘোষের কুমীরকোলা গ্রামে বাবার বাড়িতে থাকেন অতীশের স্ত্রী । অন্যদিকে, ১২ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে নিয়ে নবগ্রাম কলোনিতে থাকতেন অতীশ মজুমদার। একাধিকবার স্ত্রীকে বাড়িতে আনার চেষ্টা করলেও স্ত্রী ফেরেনি। স্বামী মানসিক রোগী, এই অপবাদ দিয়ে চলে যান বলে অভিযোগ অতীশের পরিবারের।
বুধবার অতীশবাবুর পরিবারের কয়েকজন কুমিরকোলাতে অতীশের স্ত্রীর কাছে যান তাঁকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য । কিন্তু একই কথা বলে তাদের সকলকে ফিরিয়ে দেন অতীশ মজুমদারের স্ত্রী। স্বামীকে মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার পরামর্শও দেন পরিবারের লোকজনকে । বাড়ির লোকজনের কাছে সেই কথা শুনে ঘরে ঢুকে ৮ বছরের নাবালক ছেলেকে খুন করে নিজে গলায় দড়ি দেন বলে পরিবারে আশঙ্কা। সেই সময়ে অতীশের মেয়ে স্নানে গিয়েছিল বলে জানিয়েছে পরিবারের লোকজন।
এদিকে, অনেকক্ষণ ঘর বন্ধ দেখে পরিবারের লোকের সন্দেহ হয় । ডাকাডাকি করেও দরজা না খোলায় দরজা ভেঙে দেখা যায় শিশুটি খাটের নীচে নিথর অবস্থায় পড়ে রয়েছে । আর অতীশ মজুমদারের দেহ মেলে ঝুলন্ত অবস্থায় । খবর দেওয়া হয় পুলিসকে । পুলিস এসে দুজনের দেহ উদ্ধার করে পাঠায় খন্ডঘোষ ব্লক হাসপাতালে। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন-Landslide in Gangtok: প্রবল ধসে চাপা পড়ল জাতীয় সড়ক কর্তৃপক্ষের ক্যাম্প, উদ্ধারে সেনা
|
SL
(20 ov) 225/5
|
VS |
OMA
120/9(20 ov)
|
| Sri Lanka beat Oman by 105 runs | ||
| Full Scorecard → | ||
|
WI
(20 ov) 196/6
|
VS |
ENG
166(19 ov)
|
| West Indies beat England by 30 runs | ||
| Full Scorecard → | ||
|
QAT
(20 ov) 215/5
|
VS |
BRN
164/7(20 ov)
|
| Qatar beat Bahrain by 51 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.