DeepSeek: ডিপসিক হইচই, সবার জানা উচিত...

DeepSeek: সবার মুখে এখন 'ডিপসিক'! কী এই বস্তু, খায় না মাথায় দেয়? 

Updated By: Jan 28, 2025, 09:06 PM IST
DeepSeek: ডিপসিক হইচই, সবার জানা উচিত...

সব্যসাচী চক্রবর্তী: ডিপসিক, চিনের কোম্পানি। চ্যাটজিপিটির সমান, বা তার থেকেও বেশি। কিন্তু খরচ এবং লোকবল অনেক কম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ধরনের প্রোগ্রাম তৈরি করতে মার্কিন সংস্থা এনভিডিয়ার এ-১০০ চিপ প্রয়োজন। কিন্তু পরে আমেরিকা-চিন বিবাদে এই এ-১০০ চিপ আসা বন্ধ হয়ে যায়। 

Add Zee News as a Preferred Source

ডিপসিকের মালিক লিয়াং ওয়েনফেং বুদ্ধি করে প্রচুর এ-১০০ চিপ জড়ো করে রেখেছিলেন। তাই দিয়েই কামাল করে দিয়েছেন লিয়াং। অর্থাত্‍ মার্কিন প্রযুক্তিতেই, আমেরিকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জগতকে কুপোকাত করে দিয়েছে চিনের লিয়াংয়ের এই ডিপসিক! ওপেন এআই-এর চ্যাট জিপিটি, গুগলের জেমিনি থেকে ক্লাউড এআই সকলকে জাস্ট শুইয়ে দিয়েছে এই ডিপসিক। 

আরও পড়ুন: পৃথিবীর দ্বিতীয় চাঁদ! কোথা থেকে কী করে সে জন্মাল? খোঁজ মিলল 'মিনি মুনে'র জন্মবৃতান্তের...

হিসেব বলছে চ্যাট জিপিটি বা ক্লাউড এআইয়ের থেকে অন্তত ১৪% এগিয়ে কাজ করছে ডিপসিক। আর খরচ? ওই মার্কিন কোম্পানিগুলোর থেকে ৯০-৯৫% কম। এবার ভাবুন! মানে আই ফোন ১৬ প্রো ম্যাক্সের থেকেও বেটার ফোন যদি আপনি ৫ হাজার টাকায় পান, তাহলে ভেবে দেখুন অ্যাপলের কী দশা হবে। ওপেন এআই-এর চ্যাট জিপিটি, গুগলের জেমিনি থেকে ক্লাউড এআই সবার শেয়ার দরে রীতিমতো রক্তক্ষরণ!

মাথায় রাখতে হবে এই ২০২৩ সালে তৈরি হয়েছিল ডিপসিক। চিনা মাথা কোন পর্যায়ে কাজ করে, এটা তারই আরেকটি প্রমাণ। ডিপসিক আপনার জন্য ফ্রি। তবে চিনা মাল তো, ফোন থেকে ডেটা, চুরি করলে তার দায় কিন্তু কারোর নয়। উপভোগ করুন নিজের রিস্কে। আগামী ১০ ফেব্রুয়ারি প্যারিসে শুরু হচ্ছে দু'দিনের এআই অ্যাকশন সামিট। তাতে আমন্ত্রণিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 

মাথায় রাখতে হবে আগামী দশ বছরে আমাদের চেনাশোনা দুনিয়া এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক পাল্টে দেবে। আমরা যারা ছোটদের পড়াশোনা করাচ্ছি, তাদের সেটা মাথায় রেখেই বাচ্চাদের তৈরি করতে হবে। যারা এটা করছেন না, তাঁরা তাঁদের বাচ্চাদের ভবিষ্যত নষ্ট করছেন। ভারত এখনও এআইয়ের জগতে খাপ খুলতে পারেনি। আমাদের এখানে টাকার অভাব, দক্ষ কর্মীর অভাব, পরিকাঠামোর অভাব। ফলে স্বাভাবিক ভাবে আমাদেরও ছুটতেই হবে।

আরও পড়ুন: এই লিংক পেলে কেউ যেন ক্লিক না করে! সিক্রেট সান্তা পথে বসাতে পারে আপনাকে...

চিনের ডিপসিক চ্যালেঞ্জ আমেরিকা মোটেই ভালোভাবে নিচ্ছে না। ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌড় আরও বাড়বে। ভারতও ছুটতে বাধ্য। আর এই ছোটাছুটিতে আমরা যদি পিছিয়ে যাই, তাহলে স্রেফ হারিয়ে যেতে হবে। দয়া করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে চর্চা শুরু করুন, পড়াশোনা, জানাশোনা শুরু করুন, না হলে ভবিষ্যত একেবারে ঝরঝরে। আগামী প্রজন্মের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাই কাজের জায়গা। এবং তা অন্তত ৬০ শতাংশ ক্ষেত্রে। বাকি ৪০ শতাংশের জন্য ঘানিটানা কাজ থেকে যাবে।

এই যে আমি লিখছি, আমাদের জন্যও কিন্তু ওয়েক আপ কল বটে। 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

.