দুপুরে বাড়ির উঠোনে খেলতে খেলতে নিখোঁজ হয় ওই নাবালিকা।
নিজস্ব প্রতিবেদন: নিজের খুড়তুতো বোনের উপর প্রথমে শারীরিক অত্যাচার এবং তাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এরপরেও মনের আশ না মেটায়, বোনের সঙ্গে চরম নারকীয় ঘটনা ঘটানোরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
জানা গিয়েছে, গত ২৪ মার্চ দুপুরে বাড়ির উঠোনে খেলতে খেলতে নিখোঁজ হয় ওই নাবালিকা। তাকে না পেয়ে, পুলিসের দ্বারস্থ হয় পরিবার। পুলিস এবং স্থানীয়রা মিলে খোঁজ শুরু করে এবং ঘটনার তদন্তে নেমে নিখোঁজ নাবালিকার সম্পর্কে এক দাদার আচরণ দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। তাকে চোখে চোখে রাখে পুলিস। এরপর শনিবার ওই যুবককে আটক করা হয়। পুলিস সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় চাপ দিতেই যুবক তার খুড়তুতো বোনকে ধর্ষণের কথা স্বীকার করে।
পুলিস জানিয়েছে, অভিযুক্ত স্বীকার করেছে যে, উঠোন থেকে সে'ই বোনকে ডেকে আড়ালে নিয়ে গিয়েছিল। এরপর হাত-পা বেঁধে নাবালিকার উপর শারীরিক অত্যাচার চালায় এবং একাধিকবার বোনকে সে ধর্ষণ করে। এরপর বোনের সঙ্গে আরও নৃশংসা কাণ্ড ঘটায় অভিযুক্ত। গলা টপে বোনকে খুন করে যুবক। প্রমাণ লোপাট করতে বোনের মৃতদেহ পলিথিনে জড়িয়ে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয় সে।
গোটা ঘটনায় বাংলাদেশের নোয়াখালিতে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্য়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে নোয়াখালি জেলা পুলিস। রবিবার অভিযুক্তকে আদালতেও তোলা হয়। ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন: Chawk Bazar Iftar Market: আস্ত খাসি, কোয়েল ও মুরগির রোস্ট! বিচিত্র এই ইফতারি পসরা কোথায় জানেন?
আরও পড়ুন: Russia-Ukraine War: রাশিয়া কি যুদ্ধে হারছে? রুশ সেনাদের কাছ থেকে কিয়েভ পুনর্দখলের দাবি ইউক্রেনের
|
CSK
(20 ov) 192/5
|
VS |
KKR
160/7(20 ov)
|
| Chennai Super Kings beat Kolkata Knight Riders by 32 runs | ||
| Full Scorecard → | ||
|
SRH
(20 ov) 216/6
|
VS |
RR
159(19 ov)
|
| Sunrisers Hyderabad beat Rajasthan Royals by 57 runs | ||
| Full Scorecard → | ||
|
RCB
(20 ov) 240/4
|
VS |
MI
222/5(20 ov)
|
| Royal Challengers Bengaluru beat Mumbai Indians by 18 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.