সুইজারল্যাণ্ডের জুরিখে একটি ইসলামিক সেন্টারে বন্দুকবাজের হানা

সুইজারল্যাণ্ডের অন্যতম বড় শহর জুরিখে একটি ইসলামিক সেন্টারে বন্দুকবাজের হানা। গুরুতর জখম তিন ব্যক্তি। জানা গেছে, ওই ইসলামিক সেন্টারে নমাজ পড়ার সময় হঠাত হামলা চালায় আততায়ী। পুলিস জানিয়েছে, হামলার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী। আততায়ীর খোঁজে তল্লাশি চলছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আততায়ী কালো পোশাক পরে ছিল। তার বয়স আনুমানিক ৩০ বছর। হামলার পেছনে কোনও জঙ্গি কার্যকলাপ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
সুইজারল্যাণ্ডের জুরিখে একটি ইসলামিক সেন্টারে বন্দুকবাজের হানা