Bangladesh: অন্তর্বর্তী সরকারের নয়া সিদ্ধান্তে এবার তালিকা থেকে বাদ যাবে বেশ কয়েকটি মামলা।
সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশে শেষ মুহূর্তে স্থগিত রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত! তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। রাজনৈতিক উদ্দেশ্যে মামলাগুলি দায়েক করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: Bangladesh: ফিরছে আওয়ামী লিগ! বাংলাদেশজুড়ে অবরোধ ও ধর্মঘটের ডাক হাসিনার দলের...
অন্তর্বর্তী সরকারের নয়া সিদ্ধান্তে এবার তালিকা থেকে বাদ যাবে বেশ কয়েকটি মামলা। ফলে মামলা প্রত্যাহারের ক্ষেত্রে যেমন জটিলতা তৈরি হল, তেমনিই আবার দানা বাঁধল বিতর্ক। অথচ মন্ত্রণালয়ের প্রথম সভায় খোদ বাংলাদেশের আইন উপদেষ্টার প্রস্তাবের ভিত্তিতেই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর।
বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে জানায়, মামলা প্রত্যাহারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সিদ্ধান্তে বিতর্ক ও জটিলতা তৈরি করতে চেষ্টা চালাচ্ছেন আওয়ামীপন্থী আধিকারিকরা। এর আগে, গত বছরের ২২ সেপ্টেম্বর মামলা প্রত্যাহার সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখা।
জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়। এমনকী, কমিটির কার্য পরিধি ও কর্মপদ্ধতিও চূড়ান্ত হয়ে যায়। জেলা পর্যায়ে মামলা প্রত্যাহার সংক্রান্ত ওই কমিটিতে সভাপতি করা হয় জেলা ম্যাজিস্ট্রেটকে, আর মন্ত্রণালয় পর্যায়ের কমিটিতে বাংলাদেশের আইন উপদেষ্টাকে।
দায়িত্বশীল সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় পর্যায়ের কমিটির একটি সভা ডাকা হয়। গত ১২ জানুয়ারি ফের নোটিশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নোটিশে জানানো হয়, ১৪ জানুয়ারি আইন উপদেষ্টার সভাপতিত্বে মন্ত্রণালয় পর্যায়ের কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আইন সচিব শেখ আবু তাহের জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে বলেন, 'এ বিষয়ে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ব্রিফ হয়েছে। ব্রিফিংয়ে যা বলার বলা হয়েছে। এরপর এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। এ মুহূর্তে আনঅফিসিয়ালি কোনও সিদ্ধান্ত জানানো যাবে না'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
THA
(13.3 ov) 62
|
VS |
MAS
67/2(5.4 ov)
|
| Malaysia beat Thailand by 8 wickets | ||
| Full Scorecard → | ||
|
INA
(20 ov) 151/9
|
VS |
SIN
155/7(19.1 ov)
|
| Singapore beat Indonesia by 3 wickets | ||
| Full Scorecard → | ||
|
SA
(20 ov) 213/4
|
VS |
IND
162(19.1 ov)
|
| South Africa beat India by 51 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.