Gold Price: গত ৫, ৮, ১৩ ও ১৫ নভেম্বর ৪ দফা সোনার দাম কমানো হয়। ৫ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ১ হাজার ৩৬৫ টাকা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পদ্মপাড়ে ধরাছোঁয়ার বাইরে হলুদ ধাতু। শনিবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৮২৩ টাকা বেড়ে হল ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা। রবিবার থেকে বাংলাদেশে ওই নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ২০ ও ২২ নভেম্বর আরও দুই দফা সোনার দাম বাড়ানো হয়। ২০ নভেম্বর সব থেকে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ২ হাজার ৯৪০ টাকা। আর ২২ নভেম্বর বাড়ানো হয় ১ হাজার ৯৯৪ টাকা। ফলে তিন দফায় প্রতি ভরি সোনার দাম বাড়লো ৬ হাজার ৭৫৭ টাকা।
আরও পড়ুন-ঝাড়খণ্ডে হেমন্তরাজ, বিজেপিকে ধরাশায়ী করার পেছনে কে এই 'হেলিকপ্টার ম্যাডাম'
উল্লেখ্য, গত ৫, ৮, ১৩ ও ১৫ নভেম্বর ৪ দফা সোনার দাম কমানো হয়। ৫ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ১ হাজার ৩৬৫ টাকা, ৮ নভেম্বর কমানো হয় ৩ হাজার ৪৫৩ টাকা, ১৩ নভেম্বর কমানো হয় ২ হাজার ৫১৯ টাকা এবং ১৫ নভেম্বর কমানো হয় ১ হাজার ৬৮০ টাকা। ফলে চার দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৯ হাজার ১৭ টাকা।
কমানোর আগে ২০, ২৩ ও ৩১ অক্টোবর টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়। ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২০ অক্টোবর ২ হাজার ৬১২ টাকা, ২৩ অক্টোবর ১ হাজার ৮৯০ টাকা এবং ৩১ অক্টোবর ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানো হয়। এতে ৩১ অক্টোবর থেকে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৭০৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৩০৯ টাকা বাড়িয়ে ১ লাখ ১৬ হাজার ৩৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৯৭১ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৬৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
SA
(20 ov) 117
|
VS |
IND
120/3(15.5 ov)
|
| India beat South Africa by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
SIN
(19.3 ov) 110
|
VS |
MAS
111/4(11.4 ov)
|
| Malaysia beat Singapore by 6 wickets | ||
| Full Scorecard → | ||
|
THA
(20 ov) 153/7
|
VS |
PHI
156/9(19.4 ov)
|
| Philippines beat Thailand by 1 wicket | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.