খাদের কিনারায় ময়নাগুড়ি শহর!
খাদের কিনারায় ময়নাগুড়ি শহর। স্থানীয় জরদা নদীর ভাঙন ক্রমশ শহরমুখী হচ্ছে। প্রতিমুহুর্তে বাড়ছে আশঙ্কা। চাষের জমি, ভিটেমাটি সবই নদীগর্ভে তলিয়ে যাওয়ার পথে। সব জানে প্রশাসন। জেনেও নির্বিকার। ভাঙনের এ বিভীষিকা নতুন নয়। সর্বস্ব হারানো মানুষের আর্তনাদ। আতঙ্ক-আশঙ্কা নিয়ে রাতের পর রাত জাগা। এটাই কি হতে চলেছে ময়নাগুড়ি শহরের ভবিষ্যতও?এখানে জরদা নদীর ভাঙনে ঘুম ছুটেছে বাসিন্দাদের। বছর দুয়েক আগে জল্পেশের কাছে নদী হঠাত্ বসে যায়। তৈরি হয় জলপ্রপাত। সেই ভাঙন এখন শহরমুখী।
Updated By: Jan 22, 2016, 08:20 PM IST