টাইমলাইন
বিশ বিশ্বের বেটিং বিষ
NATION
নিঁখোজ এভারেস্ট জয়ী পবর্তারোহী বসন্ত সিংহ রায়। সাত দিন আগে ধৌলাগিরি আরোহণে বেড়িয়েছিলেন এভারেস্ট জয়ী এই পর্বতারোহী। তারপর থেকে নিখোঁজ বসন্ত। ৭ দিন আগে বসন্ত সিংহ রায় রওনা হন বেস ক্যাম্প থেকে। ২২ মে থেকে নিখোঁজ তিনি। তাঁর খোঁজে পাঠানো হয়েছে হেলিকপ্টার।
দলীয় সহকর্মীদের উদ্দেশ্যে বার্তা রাহুলের। এবার একটু কড়াই। মা সোনিয়ার মতো নরম নন, বরং দলীয় মতপার্থক্য রুখতে কঠোর হতেও যে তিনি পিছ পা হবেন না, তা স্পষ্ট করে দিলেন রাহুল গান্ধী।
আতঙ্কবাদীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন তিন সেনা জওয়ান। শুক্রবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় সেনা পেট্রল দলকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাতেই মৃত্যু হয় তিন সেনা জওয়ানের।
ওয়েবক্যামে নিজের স্ত্রীর আত্মহত্যা চাক্ষুষ করলেন স্বামী। মু্ম্বইয়ের ভিলে পার্লে নিজের বাড়িতে বসে স্বামীর সঙ্গে চ্যাট করছিলেন ২৭ বছরের স্ত্রী। বেশ কিছুদিন ধরেই পণ সংক্রান্ত বিষয়ে শ্বশুরবাড়ির চাপে অবসাদে ভুগছিলেন তিনি। শেষপর্যন্ত ওয়েবক্যামে স্বামীর চোখের সামনেই গলায় দড়ি দিলেন স্ত্রী।
ইয়েরওয়াড়া জেলে কয়েদি নম্বর পেলেন সঞ্জয় দত্ত। এখন তাঁর পরিচয় কয়েদি নম্বর ১৬৬৫৬। বুধবার ভোরেই তাঁরে আর্থার রোড জেল থেক পুণের ইয়েরওয়াড়া জেলে নিয়ে যাওয়া হয়েছে।
KOLKATA
পঞ্চায়েত ভোটের আগে মিটিয়ে ফেলতে হবে সবরকম গোষ্ঠীদ্বন্দ্ব। কার্যত হুমকির সুরেই নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। কিন্তু বাস্তবে ঘটছে ঠিক তার উল্টো। ব্লক সভাপতিকে অপসারণের প্রতিবাদে বৃহস্পতিবার তৃণমূল ভবনে প্রকাশ্যে বিক্ষোভ দেখান দলের পশ্চিম মেদিনীপুরের কর্মী-সমর্থকেরা। প্রার্থীপদ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার দুই গোষ্ঠীর কাজিয়া মেটাতে ব্যর্থ দলের জেলার নেতারা। শেষ পর্যন্ত সমস্যা মেটাতে তৃণমূল নেত্রীর দ্বারস্থ হতে হচ্ছে দলের শীর্ষ নেতৃত্বকে।
মেট্রো প্রকল্পের কাজ করতে গিয়ে ড্রিলার উল্টে আটকে পড়লেন এক অপারেটর। গতকাল সন্ধেয় জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পে ওই দুর্ঘটনাটি ঘটে জোকা ট্রাম ডিপোর কাছে। বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ প্রায় পাঁচ ফুট মাটি ধ্বসে উল্টে যায় হাইড্রোলিক ড্রিলারটি। ড্রিলারের ভিতরেই আটকে পড়েন অপারেটর। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় উচ্চক্ষমতা সম্পন্ন ক্রেন দিয়ে ড্রিলারটিকে তুলে আনা হয়। আহত ওই অপারেটরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলকাতা ও শহরতলিতে এলোমেলো দামে বিক্রি হচ্ছে মুর্গির মাংস। দাম উঠছে কেজিতে ১৮০ টাকা পর্যন্ত। মহাকরণে খবর পৌঁছতেই তত্পর মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, যেমন খুশি দামে মুর্গির মাংস বিক্রি নিয়ন্ত্রণে পথে নামবে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আর মূল্যবৃদ্ধিতে হাসফাঁস সরকারি কর্মীদের রিলিফ দিতে সস্তাদরে মুর্গির মাংস বিক্রি করবে প্রাণী সম্পদ দফতর। বৃহস্পতিবার থেকেই মহাকরণে চালু হল ফেয়ার প্রাইস চিকেন।
সারদা কাণ্ডে যুক্ত কলকাতা পুরসভা। এই অভিযোগে আজ উত্তাল হল পুরসভার অধিবেশন। অভিযোগ, মাত্র দুহাজার বর্গফুট এলাকায় সারদা গোষ্ঠীর তেতাল্লিশটি সংস্থাকে ট্রেড লাইসেন্স দিয়েছে কলকাতা পুরসভা। সবকটি লাইসেন্সেরই মালিক সুদীপ্ত সেন।
আগামী সোমবারেই ফলপ্রকাশ মাধ্যমিক। নজিরবিহীন ভাবে এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশিটে পর্ষদ সচিবের স্বাক্ষর থাকছে না। স্বাক্ষর থাকবে প্রশাসকের।
STATE
পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ফাটল ধরল উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলে। গোষ্ঠীদ্বন্দ্বে অতিষ্ঠ হয়ে বিজেপিতে যোগ দিলেন জগদ্দলের দাপুটে তৃণমূল নেতা অরুণ ব্রহ্ম। দলের প্রতি আস্থা হারানোর জন্য গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ি করেছেন তিনি। বিধায়ক পরশ দত্তর গোষ্ঠীর সঙ্গে অরুণ ব্রহ্ম গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের।
প্রায় রোজই চিটফান্ড কাণ্ডের জেরে রাজ্যে মৃত্যুর ঘটনা ঘটছে। একইসঙ্গে চলছে আমানতকারী ও এজেন্টদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতারের পালাও। বৃহস্পতিবার পুরুলিয়ার জয়পুরে আত্মঘাতী হন এক আমানতকারী। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে গ্রেফতার করা হয় এক চিটফান্ড মালিককে।
সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে সঙ্গে নিয়ে রাতভর তল্লাসি চালাল পুলিস। গতকাল রাত একটা নাগাদ নিউটাউন থানা থেকে সুদীপ্ত সেন এবং অরবিন্দ চৌহানকে বারুইপুর নিয়ে আসে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিস।
হাওড়া লোকসভা উপ-নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হল বামেরা। বামফ্রন্ট প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য ও সিপিআইএম নেতা রবীন দেবের দাবি, বালি ও উত্তর হাওড়ার সবকটি বুথকে অতি-স্পর্শকাতর বলে ঘোষণা করতে হবে।
WORLD
আরও একবার জঙ্গি নাশকতার আতঙ্ক গ্রাস করল লন্ডনকে। গতকাল দক্ষিণ-পূর্ব লন্ডনের উলউইচ সেনাছাউনির কাছে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দেওয়া হয় এক ব্যক্তির। সঙ্গে সঙ্গেই অবশ্য হামলাকারীদের ঘিরে ফেলে পুলিস। পুলিসের গুলিতে জখম হয়েছে দুই আক্রমণকারী।
বদলে যাচ্ছে পরিবেশ। বাতাসের স্তরে স্তরে জমছে দূষণ। তার জেরে বদলাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের জলবায়ু। প্রশান্ত মহাসাগরে তো বটেই, ভারত মহাসাগরেও ঘন ঘন আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের চরিত্র পর্যবেক্ষেণে ভারতসহ আটটি দেশ নিয়ে গড়া হয়েছে কমিটি। বছর ভর ঝড় নিয়ে গবেষণা চলে কমিটির নজরদারিতে। প্রতিটি ঝড়ই যেহেতু আলাদা, তাই তাদের নামকরণও হয় ধ্বংসাত্মক ক্ষমতা অনুসারে।
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে জামিন দিল পাকিস্তানের আদালত। জামিন পেলেও বিচারকদের অবৈধ ভাবে হাজতবাসে পাঠানোর অভিযোগে আটক থাকতে হবে প্রাক্তন রাষ্ট্রপতিকে। সোমবার এমনটাই নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার ইরাকের বাগদাদ আর বাসরাতে গাড়ি বোমা বিস্ফোরণে মারা গেলেন অন্ততপক্ষে ৩৪ জন। আহত হয়েছেন শতাধিক মানুষ।
কেটের অঙ্গে শোভা পাওয়ার এক ঘণ্টার মধ্যে দোকান থেকে উধাও পোশাক। শখ করে পোলকা ডটের একটি পোশাক পরেছিলেন ডাচেস অফ কেমব্রিজ। হ্যারি পটার স্টুডিওতে কেটকে ওই পোশাকে দেখা যাওয়ার এক ঘণ্টার মধ্যে হাই স্ট্রিটের একটি পাইকারি দোকান থেকে ওই ডিজাইনের সবকটি পোশাক বিক্রি হয়ে যায়।
পয়লা বৈশাখের খাওয়া দাওয়া কিঞ্চিৎ রাজকীয় হওয়াই বাঞ্ছনীয়। তাই খানা শুরুর প্রাথমিক পর্যায়ে ভাজাভুজিটাও নিরামিষকে পাস কাটিয়ে আমিষমুখী। আর বাঙালির পাতে চিরন্তন তোপসে ফ্রাই দিয়ে পথ চলা শুরু করলে বাকিটাও ভাল হতে বাধ্য।
বাঙালির কাছে উত্সবের পোশাক হল পেটপুরে খাওয়া। আর সেই পোশাকের প্রসাধন হল চাটনি। আর চাটনিটা যদি হয় কাঁচা আমের। জানি এটুকু পরেই জিভে জল আসছে। কিন্তু লোভনীয় এই পদটা যদি এই উত্সবের আমেজের মাঝে বাড়ির সবাইকে রান্না করে পরিবেশন করা যায়!
পয়লা বৈশাখে নিরামিষ পদ থাকাটা মাস্ট। তবে বছরের প্রথম দিনে তো নিরিমিষের রোজনামচা মেনে নেওয়া যায় না। তাই স্পেশাল দিনে ইস্পেশাল নিরামিষ কিন্তু জিভের আন্তরিক বন্ধু ছানার ডালনার রেসিপি রইল পাঠকদের জন্য।
এএফসির আপত্তিতে সরকারী খাতায় নাম বদলাতে চলেছে ইস্টবেঙ্গলের। এমনিতে কিংফিশার ইস্টবেঙ্গল নামে পরিচিত হলেও কোম্পানি অফ রেজিস্ট্রার্স-এ ক্লাব নথিভূক্ত ইউনাইটেড ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড নামে। কিন্তু দুজায়গায় দুরকম নাম থাকা নিয়ে আপত্তি জানিয়েছে এএফসি। তাই এবার কিংফিশার ইস্টবেঙ্গল নামটাই কোম্পানি হিসাবে নথিভূক্ত হতে চলেছে।
একদিকে দলের মালিক, অন্যদিকে নিজের স্ত্রী। স্পট ফিক্সিং কাণ্ড মহেন্দ্র সিং ধোনিকেও কখন যেন অজান্তেই চাপের রাজ্যে নিয়ে গেছে। সেই চাপের রাজ্যে থেকেই আইপিএলের ফাইনাল খেলতে সস্ত্রীক কলকাতায় এসে পৌঁছলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনি। দল অসধারণ খেলে ফাইনালে উঠলেও স্পট ফিক্সিং কাণ্ড ধোনিকে খোঁচা দিচ্ছে। চেন্নাই সুপার কিংসের মালিক মায়াপন্ন গ্রেফতার হওয়ার মুখে। সাক্ষীর বিন্দু যোগ নিয়েও বেশ জলঘোলা হচ্ছে। তাই অজান্তেই ফিক্সিংয়ের কালো মেঘে ঢুকে পড়া ধোনিকে নিয়ে একটা অন্য ধরনের উত্সাহ চলছে।
ফিক্সিং কান্ডের তদন্তে নেমে দিল্লি পুলিস জানতে পেরেছে আরও কয়েকজন ক্রিকেটার এর সঙ্গে যুক্ত আছেন। শ্রীসন্থ, চান্ডিলার বয়ানে এমনই তথ্য পেয়েছিল দিল্লি পুলিস। এই ক্রিকেটারদের খোঁজে পুলিস যখন হন্যে হয়ে বেড়াচ্ছে ঠিক তখনই বিন্দু দারা সিংয়ের চাঞ্চল্যকর মন্তব্য এই রহস্যে নতুন দরজা খুলে দিল। স্পট ফিক্সিং কাণ্ডও নয়া মোড় নিল। বিন্দুর বয়ানে উঠে এসেছে দুই ভারতীয় ক্রিকেটারের নাম। তাঁরা হলেন হরভজন সিং এবং বিরাট কোহলি।
হিন্দু ব্রাক্ষ্মণ শুদ্ধ শাকাহারি কন্যার পাতে যদি হঠাত্ পড়ে ব্যাং ভাজা? বা হাঁসের মাংসের কুচি? তিনি কি নাক সিঁটকোবেন, নাকি সৌজন্যের খাতিরে মুখে তুলেই নেবেন খাবার? এমনটাই ঘটল কান ফিল্ম ফেস্টিভ্যালে। দক্ষিণী ব্রাক্ষ্মণ নিরামিষাশী বিদ্যা বালনকে খেতে দেওয়া হল হাঁস, মুরগী এমনকী ব্যাংও।
আগামী ৩১ মে মুক্তি পাচ্ছে অয়ন মুখার্জির পরিচালনায় রণবীর-দীপিকার নতুন ছবি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। তার আগে ছবির প্রচ
কান ফিল্ম ফেস্টিভ্যালে বাসি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন তারকারা। কানে ভারতীয় চলচ্চিত্রর ১০০ বছর উদযাপন উপলক্ষে আয়োজন
একের পর এক ছবিতে দর্শক হৃদয়ে ঝড় তুললেও এতদিন আমজনতার ধরাছোঁয়ার বাইরেই ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার পাঠ্যবইয়ের পাতায়
আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ...বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে
বর্তমান রাজ্য সরকার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পুনঃ প্রতিষ্ঠিত করার প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে এই রকম
ছবির নাম: মহাপুরুষ ও কাপুরুষ রেটিং: ***1/2
ছবির নাম- জিপ্পি রেটিং- ***
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশনের কী সুপ্রিম কোর্টে যাওয়া উচিৎ?
চার ডাল নি খিচরি
Inline HTML