হারের পর ধোনির মুখে সেই এক কথা

Update: January 3, 2013 22:23 IST

একের পর এক ম্যাচ হারছেন, সিরিজ হারছেন আর সেই একই কথা বলে চলেছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এদিন ইডেন ম্যাচ আর সিরিজ হারের পর ধোনি ব্যর্থতা স্বীকার করেও বললেন, "দল হিসাবে আমাদের অনেক উন্নতি করতে হবে।" দলের মিডল অর্ডার নিয়ে আলাদাভাবে উদ্বেগপ্রকাশ করলেন। বিরাট কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন করতেই থামিয়ে দিয়ে মাহি বললেন, " ও আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে। আশা করছি খুব তাড়াতাড়িও ফর্মে ফিরবে।" ম্যাচে একটা সময় দলের বোলাররা ফিরিয়ে আনে বলে জানান ভারত অধিনায়ক।

ইডেনে লজ্জার হার ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে ৮৫ রানে হেরে একদিনের সিরিজ হেরে গেল ধোনিবাহিনী। আবার ব্যর্থ ভারতীয় ব্যাটিং লাইনআপ। ভারতীয় ক্রিকেটে খারাপ সময়ে চলছেই। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের পর এবার পাকিস্তানের কাছে একদিনের সিরিজও হারতে হল ধোনির ভারতকে। বৃহস্পতিবারের ম্যাচ ছিল ভারতের কাছে ডু অর ডাই। সিরিজে টিকে থাকতে হলে জিততেই হত ধোনিদের। কিন্তু ৮৫ রানে হেরে সিরিজ হাতছাড়া করলেন বিশ্বচ্যাম্পিয়নরা। চেন্নাইয়ের পর ইডেনেও ব্যর্থ ভারতের তারকা ব্যাটসম্যানরা।

কমাত্র লড়াই করলেন অধিনায়ক ধোনি। দিনের শুরুতে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান ধোনি। নাসের জামশেদ আর হাফিজের জুটি শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয় পাক ইনিংসকে। সিরিজে দ্বিতীয় শতরান করেন জামশেদ। কিন্তু ৭৬ রানে হাফিজ আউট হওয়ার পর আর দাঁড়াতে পারেননি কোনও পাক ব্যাটসম্যান। ১০৯ রানের মধ্যে দশটি উইকেট হারায় পাকিস্তান। ভারতের হয়ে তিনটি করে উইকেট পান ইশান্ত শর্মা আর রবীন্দ্র জাদেজা। ভারতের সামনে দুশো একান্ন রানের টার্গেট রাখে পাকিস্তান। কিন্তু পাক বোলারদের দাপটে সেই টার্গেটই রানের পাহাড়ের মত দেখাচ্ছিল ভারতীয় ব্যাটসম্যানদের সামনে। ফের ব্যর্থ গম্ভীর,কোহলি। ৫৪ রান করে অপরাজিত থাকেন `একা কুম্ভ` ধোনি। কিন্তু তাঁর লড়াই ব্যর্থ করে ১৬৫ রানে অল আউট হয়ে যায় ভারত। পাকিস্তানের হয়ে জুনেদ আর আজমল তিনটে করে উইকেট পান। সিরিজ জয়ের পাশাপাশি ইডেনে ভারতের বিরুদ্ধে জয়ের ট্র্যাডিশন অব্যাহত রাখল পাকিস্তান। দুরন্ত শতরানের জন্য ম্যাচের সেরা হয়েছেন নাসির জামসেদ।

Post Your Comment

Total Comments:2

Dhoni jadi form e achen tahale nije keno 7 no. e aschen. jakhan team er annanno player ra form e nai sekhane team er batting line up samlate 3 ba 4 no e kheluk na...

dhoni captain hisabe ar cholbe na karan dhoni sarther janno khele

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।