কাল অনশন ভাঙছেন কেজরিওয়াল

আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল আগামিকাল অনশন ভঙতে চলেছেন। দ্বিতীয় দফায় অনশন শুরুর টানা ১৫ দিন পর অনশন ভাঙলেন সদ্য রাজনীতিতে পা রাখা এই সমাজকর্মী।

দুর্নীতি রুখতে সাধারণ মানুষের মত চাইলেন আন্না

দুর্নীতি বিরোধী আন্দোলনকে আরও জোড়াল করতে সাধারণ মানুষের মতামত চাইছেন সমাজকর্মী আন্না হাজারে। শনিবার আন্না জলন্দর রেল স্টেশনে পৌঁছন। সেখানে তাঁকে স্বাগত জানায় স্থানীয় মানুষ। যদিও তাঁর দল জনতন্ত্র মোর্চা নির্বাচনে অংশগ্রহণ কিংবা কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না বলে জানিয়ে দিয়েছেন আন্না হাজারে।

লোকপালের সংশোধনীতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভা

লোকপাল বিলে উল্লেখযোগ্য সংশোধনী আনার বিষয়ে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে রাজ্য লোকায়ুক্ত গঠনের বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ আর থাকবে না।  আসন্ন বাজেট অধিবেশনেই লোকপাল বিল পাশ করাতে সচেষ্ট কেন্দ্র।

পাটনায় কৃষক আন্দোলনের সূচনা করছেন আন্না

বুধবার পাটনায় আন্দোলনের নতুন ইনিংস খেলতে নামছেন আন্না হাজারে। এ দিন কৃষক আন্দোলনের সুচনা করবেন দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রণেতা। আগামী বছরের মধ্যে এই আন্দোলনকে উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা ও কর্নাটকের মতো রাজ্যগুলিতেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে আন্নার। আজকের পাটনার কর্মসূচিতে প্রাক্তন সেনা প্রধান ভি কে সিং এবং প্রাক্তন টিম আন্না সদস্যা কিরণ বেদীর যোগ দেওয়ার কথা রয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে `সেকেন্ড ইনিংসে` আন্না হাজারে

নতুন দল গড়ার একদিন পর রাজধানী দিল্লিতে নতুন দফতর উদ্বোধনে আন্না হাজারে। গতকালই ১৫ জন সদস্য নিয়ে দুর্নীতি বিরোধী লড়াইয়ের সেকেন্ড ইনিংস শুরু করেন আন্না। দু`মাস সক্রিয় আন্দোলন থেকে দূরে থাকার পর, দক্ষিণ দিল্লির সর্বদয়া এনক্লেভে আন্নার দফতর শুরু করার মধ্যে রাজনৈতিক রণকৌশলের ইঙ্গিত পাচ্ছেন বিশেষজ্ঞ মহল।

নতুন দলে গড়ে কেজরিওয়ালের স্বপ্ন দিল্লি দখল

আন্দোলনটা শুরু হয়েছিল রাজনৈতিক রঙ ছাড়া একটা মঞ্চ তৈরি করার লোকদেখানো মনোভাব নিয়ে।কিন্তু আন্নার সংসারের `বিদ্রোহী` সদস্য অরবিন্দ কেজরিওয়াল টিম আন্নার আন্দোলনের আসল মুখটা সামনে এনে দিলেন।

আন্দোলনের নীল নকশা নিয়ে ময়দানে আন্না

একদা ঘনিষ্ট সহযোগী অরবিন্দ কেজরিয়ালদের সঙ্গে বিচ্ছেদের পরের দিনই নতুন রণ নীতি ঘোষণা করে ফেললেন আন্না হাজারে। সোমবার তাঁর দুর্নীতি বিরোধী আন্দোলনের ভবিষ্যতের নীল নকশা প্রকাশ করলেন বর্ষীয়ান এই সমাজ কর্মী।

আজ থেকে লোকপাল সমীক্ষায় টিম আন্না

রবিবার থেকে দেশজুড়ে জনলোকপাল বিলের খসড়া সম্পর্কে আমজনতার মতামত সংগ্রহের কাজ শুরু করল টিম আন্না। প্রথম পর্যায়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে শুরু হল এই কাজ। প্রাক্তন বিজেপি সভাপতি রাজনাথ সিংয়ের লোকসভা কেন্দ্রে এক সপ্তাহ ধরে জনমত সংগ্রহের পর সোনিয়া গান্ধির কেন্দ্র রায়বরেলি এবং রাহুল গান্ধির লোকসভা কেন্দ্র আমেঠিতেও জনলোকপাল বিল নিয়ে জনগণের মতামত শুনবেন আন্না হাজারের সমর্থকরা।