ফের বদলি করা হল পচনন্দাকে
ফের বদলি করা হল গার্ডেনরিচ কাণ্ডের জেরে অপসারিত প্রাক্তন নগরপাল রঞ্জিত কুমার পচনন্দাকে। একইসঙ্গে বদলি করা হল আরও ১৩ জন আইপিএসকে। গার্ডেনরিচ কাণ্ডের জেরে কলকাতার পুলিস কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয় পচনন্দাকে। তাঁকে ডিরেক্টর অফ সিকিউরিটি করা হয়। তবে নতুন পদে যোগ না দিয়ে দুমাসের ছুটিতে চলে যান পচনন্দা। এবার তাঁকে আর্মড পুলিসের এডিজি পদে বদলি করা হয়েছে।