মহাকাশের মায়া কাটিয়ে পৃথিবীতে ফিরছেন সুনীতা

দেখতে দেখতে মহাকাশে কেটে গেল ৪ মাস। অবশেষে পৃথিবীতে ফিরছেন মহাকাশচারী সুনিতা উইলিয়মস। তাঁর সঙ্গে রয়েছেন আরও দুই মহাকাশচারী। আন্তর্জাতিক স্পেস স্টেশনের দায়িত্ব সহকর্মী কেভিন ফোর্ডের হাতে তুলে দিয়ে ফিরছেন ভারতীয় বংশদভুত এই আমেরিকান মহাকাশচারী।

শিয়রে স্পেস স্টেশন

আর ঘণ্টার পর ঘণ্টা চোখে টেলিস্কোপ চাপিয়ে হাপিত্যেশ করা নয়। এখন থেকে আপনার ছাদ থেকেই দেখতে পারবেন, স্পেস স্টেশনে সুনিতা উইলিয়ামসকে। নাসার নতুন উদ্যোগ, `স্পট দা স্টেশন`। আপনার বাড়ির ছাদের ওপর দিয়ে স্পেস স্টেশন উড়ে যাওয়ার সময় এসএমএস অথবা ইমেলে আপনাকে জানিয়ে দেবে নাসা।