রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

রাজ্যে বাড়ছে গরমের দাপট। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ও মুর্শিদাবাদে আজ তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তাপমাত্রার পারদ চড়তে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

ধর্ষণকাণ্ডে অভিযুক্তের শাস্তির দাবিতে রণক্ষেত্র রঘুনাথগঞ্জ

পুলিস-জনতা খণ্ডযুদ্ধে  রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিবাদের রঘুনাথগঞ্জ থানার সায়রাপুর গ্রাম। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির কড়া শাস্তির দাবিতে এ দিন দুপুর থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামবাসীরা। রঘুনাথগঞ্জ-লালগোলা রাজ্য সড়ক অবরোধ করা হয়। বেলা একটা থেকে শুরু হওয়া এই অবরোধ বিকেল গড়িয়ে গেলেও ওঠেনি।

কান কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার আরও ২

মুর্শিদাবাদের জলঙ্গির পঞ্চায়েত অফিসারের কান কেটে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিস। গতকাল রাতেই জলঙ্গি থেকে রাজ্জাক শেখ নামে একজনকে গ্রেফতার করে পুলিস। আজ সকালে সালাম নামে আরও একজন গ্রেফতার হয়েছে। গতকাল ঘটনায় জড়িত সন্দেহে মোট ৬ জনের নামে এফআইআর দায়ের হয়।

মিথ্যা মামলার প্রতিবাদে চলছে কংগ্রেসের বনধ

দক্ষিণ দিনাজপুর, বর্ধমান, মুর্শিদাবাদ জেলা জুড়ে আজ বারো ঘণ্টা বনধের ডাক দিয়েছে কংগ্রেস। গতকালই বন‌্ধ-এর সমর্থনে মুর্শিদাবাদে মিছিল করে কংগ্রেস। কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তীর নেতৃত্বে মিছিল হয়। বন‌্ধ মোকাবিলায় শুধু জেলা পুলিসই নয়, জেলার বাইরে থেকেও পুলিস মোতায়েন করা হয়েছে। সম্পত্তি রক্ষায় পুলিস প্রশাসন সর্বাত্মক উদ্যোগ নেবে বলে মুর্শিদাবাদ জেলা পুলিসের তরফে জানানো হয়েছে।

তৃণমূলে হুমায়ুন কবীর

তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদের রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীর। আজ আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সব পদ ছাড়ার কথা ঘোষণা করলেন তিনি।

রেল প্রকল্প উদ্বোধনে মমতাকে ঠুকলেন অধীর

`সস্তা হাততালি কুড়োনোর` লক্ষ্যে রাজ্যের যত্রতত্র রেল প্রকল্পের শিলান্যাস তিনি করবেন না। নদিয়ার পলাশিতে রেলের এক অনুষ্ঠানে এই ভাষাতেই তৃণমূল নেত্রীকে কটাক্ষ করলেন রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী। পলাশি থেকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ পর্যন্ত ডবল রেললাইনের রবিবার আনুষ্ঠানিক শিলান্যাস করেন তিনি।