বিপর্যয়ের মুখে ভারত, লড়াই চালাচ্ছে পুজারা

নিউটনের তৃতীয় সুত্রের মতো ওয়াংখেড়ের প্রসিদ্ধ স্পিনিং পিচ বুমেরাং হয়ে ফিরল ধোনিবাহিনীর কাছেই। আর এই কাজটা এখনও পর্যন্ত একাই সারলেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ অর্থোডক্স স্পিনার মন্টি পানেসর। ম্যাচের সকালে গৌতম গম্ভীর মাত্র ৪ রানে প্যাভিলিয়নে ফেরেন। ম্যাচের প্রথম ওভারে অ্যান্ডারসনের বলে এল বি ডব্লিউ হন। কিন্তু সেওয়াগ ছিলেন পুরানো ছন্দে। তাঁর আজ তেমন কোনও তাড়াহুড়ো ছিল না। একশতম টেস্টে একটা নজিরবিহীন উপহার হয়ত দিতে চেয়েছিলেন ভারতবাসীকে। কিন্তু মন্টির লোভনীয় হাফভলি বলে `নজফগড়ের নবাব` ফ্লিক করতে গিয়ে বোল্ড হলেন। তখন তাঁর রান চারটে বাউন্ডারির বিনিময়ে ৩০। ফিরতে হল মাস্টার ব্লাস্টার সচিনকেও। সেই মন্টি পানেসর! এক অবর্ণনীয় বলে লিটল মাস্টার একটু হলেও থমকালেন। ক্রিকেটের ঈশ্বরকে আউট করতে গেলে ঐশ্বরিক ডেলিভারি দরকার। সেটাই ঘটল ধোনির পচ্ছন্দসই ওয়াংখেরের পিচে। মাত্র ৮ রানে তিনি ফিরলেন। চেতাশ্বর পুজারা এখনও মাটি আঁকড়ে লড়ে যাচ্ছেন। তিনি অর্ধশতরান করে ফের প্রমাণ করে দিলেন ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ তৃতীয় স্থানটি শুধুমাত্র তাঁর দখলে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ রানে আউট হয়ে প্যাভিলিয়নমুখী হয়েছেন বিরাট কোহলি। যুবরাজ কোনও রান না করে সোয়ানের বলে আউট হলেন।

শুরুতেই হোঁচট খেল ভারত

মুম্বইয়ের ঝকঝকে নভেম্বরের সকালে ওয়াংখেড়ে শুরু হয়ে গেল ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। স্পিনের স্বর্গক্ষেত্র ওয়াংখেড়ে টস জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে উজ্জ্বল সকালটার মত ভারতের শুরুটা কিন্তু ঝকঝকে হলনা। ম্যাচের প্রথম ওভারে জেমস অ্যান্ডারসনের বলে আউট হয়ে প্যাভেলিয়নে ফিরে গেলেন গৌতম গম্ভীর। অ্যান্ডারসনের প্রথম বলটা বাউন্ডারির বাইরে পাঠালেও দ্বিতীয় বলেই এল বি ডব্লিউ হন গোতি। তবে মাঠে আছেন আর এক ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। নিজের শততম টেস্টে শুরু থেকেই বেশ জমাটি দেখাচ্ছে তাঁকে। গত টেস্টের ম্যান অফ দ্য ম্যাচ চেতাশ্বর পুজারা বিরুর সঙ্গে এখন ২২ গজে আছেন।

কিউইদের হোয়াইটওয়াশ করল ভারত

বিদেশের মাটিতে ০-৮ হারের ক্ষতে প্রলেপ দেওয়া গেল। নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করলেন ধোনিরা। সোমবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজ ২-০ জিতে নিল ভারত।

বাগানের শহরে জয়ের ফুল ফোটাতে চাই ২৬১ রান

বেঙ্গালুরু টেস্ট জিতে সিরিজের দখল নিতে ভারতকে করতে হবে ২৬১ রান। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ২৪৮ রানে। গতকালের রানের সঙ্গে কিউইদের শেষ উইকেট এ দিন যোগ করে ১৬ রান।

বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের লক্ষ্যে নেমেছে ভারত। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত। দ্বিতীয় টেস্টেও উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইছেন মহেন্দ্র সিং ধোনি। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

ব্র্যাডম্যানকে ছাপিয়ে গেলেন ক্লার্ক

সিডনি টেস্টে ভারতের বিরুদ্ধে তিনশো রান করে ডন ব্র্যাডম্যানকে ছাপিয়ে গেলেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। দেশের মাটিতে অসি অধিনায়ক হিসাবে ২৭০ রান করার রেকর্ডটা ১৯৩৬ সাল থেকেই ছিল ডনের পকেটে। তবে ৩২৯ রানে অপরাজিত থাকা অবস্থায় ইনিংস ডিক্লেয়ার করে তিনি বাঁচিয়ে রেখেছেন ডনের আর একটা রেকর্ডকে।

ইডেন টেস্ট: চালকের আসনে ভারত

ইডেন টেস্টের দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হল খারাপ আলোর জন্য। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর দুই উইকেটে চৌঁত্রিশ রান। বারাতকে আউট করে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কা দেন উমেশ যাদব।

দ্রাবিড়ের পর শতরান লক্ষণের

দ্রাবিড়ের পর ইডেন টেস্টে শতরান পেলেন ভিভিএস লক্ষ্মণ। নিজের প্রিয় মাঠে দ্বিতীয় দিন সকালেই শতরান সেরে ফেলেন হায়দরাবাদের এই স্টাইলিশ ব্যাটসম্যান। টেস্ট কেরিয়ারে লক্ষ্মণের এটি সতেরোতম শতরান।

আজ থেকে শুরু ইডেন টেস্ট

সোমবার থেকে শুরু হচ্ছে ইডেন টেস্ট। কোটলা টেস্ট জয়ের পর কলকাতাতেই সিরিজ জয় নিশ্চিত করতে চাইছে ভারতীয় দল। রবিবার সকালেও ইডেনে চুটিয়ে অনুশীলন সারেন ভারতীয় দলের সদস্যরা। বিয়ের জন্য অনুশীলন না করলেও, সোমবার খেলবেন কোটলা টেস্টের নায়ক অশ্বিন।