যৌন নির্যাতনের শিকার, স্ত্রী হাতির রহস্যজনক মৃত্যু

ফের বাঁকুড়ার জঙ্গলে রহস্যজনক ভাবে মৃত্যু হল একটি পুর্ণ বয়স্ক স্ত্রী হাতির। বৃহস্পতিবার রাতে বেলিয়াতোড় রেঞ্জের নিত্যানন্দপুর গ্রামের পাশে গঙ্গাবাঁধ জঙ্গলে আট বছরের একটি হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দফতরে।

সূর্যকান্তের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের

দিল্লিতে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে  বিরোধী দলনেতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার বাঁকুড়ায় দলীয় সভা সেরে ফেরার পথে খাতরার কাছে সূর্যকান্ত মিশ্রর গাড়ি ঘিরে কালো পতাকা দেখানো হয়। দূর হটো এবং গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়। তবে অল্প সময়ের মধ্যেই বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিস।

বেহাল জঙ্গলমহলের স্বাস্থ্যপরিষেবা

রাজ্যের মাওবাদী প্রভাবিত তিন জেলায় সরকারি স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো পৌঁছচ্ছে না। ক্ষমতায় আসার পর জঙ্গলমহলের গ্রামগুলিতে ভ্রাম্যমান চিকিত্সা পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখনও অর্ধেকের বেশি গ্রাম সেই পরিষেবার মুখ দেখেনি। রাজ্য সরকারের করানো সমীক্ষাতেই এই তথ্য উঠে এসেছে। তারপরই এবিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।  

দলমা হাতির তাণ্ডবে তছনছ রাজপুর

বাঁকুড়ার রাজপুরে বিঘার পর বিঘা জমির ফসল তছনছ করে দিচ্ছে দলমা থেকে আসা হাতির দল। সূর্য ডুবতে না ডুবতেই জঙ্গল ছেড়ে ফসলের খেতে হানা দিচ্ছে দলমার দামালরা। এর জেরে রীতিমতো ক্ষতির মুখে এলাকার কৃষকেরা। তাঁদের অভিযোগ, বন দফতরকে বার বার জানিয়েও লাভ হয়নি।

ছাত্র সংঘর্ষ ঘিরে উত্তেজনা বিভিন্ন জেলায়

দফায় দফায় ছাত্র সংঘর্ষকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়াল বেশ কয়েকটি জেলায়। কলেজ নির্বাচনের মনোনয়নপত্র তোলা নিয়ে সংঘর্ষ বাধে বর্ধমানের খান্দরা কলেজ, বাঁকুড়ার শালতোড়া, খ্রিষ্টান এবং সোনামুখী কলেজে। বাঁকুড়ার তিনটি কলেজে আহত হন বেশ কয়েকজন। অন্যদিকে নরসিংহ দত্ত কলেজের অধ্যক্ষকে হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। শনিবার বর্ধমানের অন্ডাল থানার খান্দরা কলেজে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় এসএফআই এবং টিএমসিপি। প্রথমে দু পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। সেখান থেকে পরে সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস।

প্রকল্পের টাকায় মুখ্যমন্ত্রীর সভার অভিযোগ

এলাকার জন্য বরাদ্দ জল প্রকল্পের টাকায় মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান করা হচ্ছে। অভিযোগ বাঁকুড়া জেলা সিপিআইএমের। আজ ওন্দায় মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানের খরচ হিসাবে প্রায় ৭০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। অভিযোগ, পুরো টাকাটাই আসছে জনস্বাস্থ্য আদিবাসী কারিগরী দফতরের জল প্রকল্পের বরাদ্দ থেকে। বাঁকুড়ার ওন্দায় মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান। জল প্রকল্পের ঘোষনা, জমির পাট্টা বিলি সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের জন্য বিশাল মঞ্চ ও দর্শক আসন তৈরি করা হয়েছে। 

জঙ্গলমহল সফরে আজ বাঁকুড়ায় মুখ্যমুন্ত্রী

ফের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। গতকাল রাত নটা নাগাদ পুরুলিয়ায় পৌঁছন মুখ্যমন্ত্রী। জনস্বাস্থ্য কারিগরি দফতরের বাংলোয় রাত্রিবাসের পর আজ বেলা সাড়ে এগারোটায় সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। দুপুর একটায় হুটমুড়া ফুটবল মাঠে এক জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বিকেল ৪টেয় পুরুলিয়া থেকে বাঁকুড়া পৌঁছবেন তিনি।

বাঁকুড়া জেলাশাসকের চিঠি ঘিরে বিতর্ক

বাঁকুড়া জেলাশাসকের পাঠানো চিঠি ঘিরে তৈরি হল বিতর্ক। পঞ্চায়েত ভোটের আসন পুনর্বিন্যাস ও আসন সংরক্ষণ সংক্রান্ত নির্দেশিকার খসড়া তৈরি করে জেলাশাসকের দফতর। চিঠিটি লেখা হয় ৩ ডিসেম্বর। কিন্তু তা মহকুমাশাসক ও বিডিওদের অফিসে পৌঁছে যায় দুদিন আগেই অর্থাত্‍ পয়লা ডিসেম্বর। তিন তারিখে লেখা সরকারি চিঠি কী করে পয়লা তারিখে পৌঁছল তানিয়ে বিতর্ক দানা বেধেছে।

প্রতিশ্রুতি পূর্ণতা পায়নি, অপ্রাপ্তির জঙ্গলমহলে সফরে মুখ্যমন্ত্রী

জঙ্গলমহল সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে প্রথমে পুরুলিয়া যাবেন মুখ্যমন্ত্রী। আজ রাতেই পুরুলিয়ার সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক সারবেন তিনি। কাল সকালে পুরুলিয়ায় জনসভা সেরে তিনি রওনা দেবেন বাঁকুড়ার উদ্দেশে। মুখ্যমন্ত্রী হওয়ার পর চতুর্থবার বাঁকুড়া সফরে যাচ্ছেন তিনি। এর আগে জঙ্গলমহলের উন্নয়নের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কেটে গিয়েছে দেড় বছর। বাঁকুড়াবাসীর অভিযোগ, প্রতিশ্রুতি থেকে গিয়েছে প্রতিশ্রুতিতেই। পাওনা বলতে দুটাকা কেজি দরে চাল। তাও অনিয়মিত। ক্ষুব্ধ, হতাশ জঙ্গলমহলবাসী।