লিবিয়ার ভোটে জয়ী ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্স

লিবিয়া নির্বাচনের ফলাফলে `মুসলিম ব্রাদারহুড`কে পিছনে ফেলে দিল ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্স। দেশের জাতীয় আইনসভা পাবলিক ন্যাশনাল কনফারেন্স-এর ২০০টি আসনের মধ্যে রাজনৈতিক দলগুলির জন্য নির্দিষ্ট ৮০টি আসনের ৩৯টিই গিয়েছে তাদের দখলে।

গ্রেফতার গদ্দাফির প্রাক্তন গোয়েন্দা প্রধান

ধরা পড়লেন মুয়াম্মর গদ্দাফির প্রাক্তন গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসি। শনিবার রাতে পশ্চিম আফ্রিকার মওরিতানিয়ায় গ্রেফতার করা হয় সেনুসিকে। মওরিতানিয়া পুলিস সূত্রে খবর, রাজধানী নোওয়াকচট বিমানবন্দরে জাল পাসপোর্টসহ গ্রেফতার করা হয় সেনুসিকে।

লিবিয়ায় গণঅভ্যুত্থানের হুমকি গদ্দাফি পুত্রের

মুয়াম্মর গদ্দাফির পতনের পর এক বছরও হয়নি। ফের গণঅভ্যুত্থানের ভ্রূকুটি লিবিয়ায়। এবার গণঅভ্যুত্থানের হুমকি দিলেন মুয়াম্মর গদ্দাফির পুত্র সাদি গদ্দাফি। শুক্রবার আল আরবিয়া চ্যানেলকে ফোনে সাদি জানান, তাঁর বাবার মৃত্যুর পর লিবিয়ার বর্তমান সরকার বিরোধীদের সঙ্গে নিত্য যোগাযোগ রেখে চলেছেন তিনি।

গদ্দাফির রক্তমাখা জামা, বিয়ের আংটি এবার নিলামে

প্রায় ৪ মাস আগে নিজের জন্ম-শহর সির্তেতে ন্যাশনাল ট্রানজিশন্যাল কাউন্সিল (এনটিসি)-এর জিনতান ব্রিগেডের যোদ্ধাদের হাতে ধরা পড়ার পর চরম অসম্মানের মৃত্যু বরণ করতে হয়েছিল তাঁকে। আর এবার লিবায়ার নিহত সামরিক একনায়কের শেষ সম্পত্তিটুকু নিলাম হচ্ছে বিশ্বের দরবারে!

লিবিয়ায় নয়া অন্তর্বর্তী সরকার

লিবিয়ার নতুন অন্তর্বর্তী মন্ত্রিসভার নাম ঘোষণা করল ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি)। সোমবার ত্রিপোলিতে রাষ্ট্রসঙ্ঘ নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইসের সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা পরই নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুলরহিম আল কিব।

গদ্দাফির `উত্তরসূরি` সাইফ আল-ইসলাম ধৃত

শেষ পর্যন্ত ধরা পড়লেন সাইফ আল-ইসলাম! শনিবার লিবিয়ার দক্ষিণাঞ্চলের ওবারি শহরের নিকটবর্তী মরুভূমি থেকে কয়েকজন দেহরক্ষী-সহ মুয়াম্ময় গদ্দাফির মেজ ছেলেকে আটক করে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি)-এর যোদ্ধারা।

সাদিকে আশ্রয় দিল নাইজার, সির্তেতে উদ্ধার গদ্দাফির গুপ্তধন

লিবিয়ার নিহত একনায়ক মুয়াম্মর গাদ্দাফির ছেলে সাদির রাজনৈতিক আশ্রয়ের আবেদন গ্রহণ করল লিবিয়ার প্রতিবেশী রাষ্ট্র নাইজার। শুক্রবার দক্ষিণ আফ্রিকায় দু'দিনের সফর শেষে মিডিয়ার মুখোমুখি হয়ে নাইজারের প্রেসিডেন্ট মাহামাদু ইস‍ৌফু বলেন, মানবিক কারণে সাদির রাজনৈতিক আশ্রয়ের আবেদন গৃহীত হয়েছে।

গদ্দাফির খুনিদের বিচার হবে

মুয়াম্মর গদ্দাফির খুনিদের বিচার হবে। বিশ্বজুড়ে গদ্দাফির মৃত্যু ঘিরে বিতর্কের মুখে একথা ঘোষণা করল লিবিয়ার অন্তর্বর্তী সরকার। ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দেল হাফিজ ঘোগা জানিয়েছেন ইতিমধ্যে গদ্দাফির মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।

গদ্দাফির মৃত্যুতে ন্যাটোর ভূমিকা নিয়ে প্রশ্ন

ন্যাটোর বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারী আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ আনতে চলেছে মুয়াম্মর গদ্দাফির পরিবার। গদ্দাফির মৃত্যুতে ন্যাটোর প্রত্যক্ষ ভূমিকার প্রেক্ষিতেই এই অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন গদ্দাফি পরিবারের আইনজীবী।