স্বাধীনতা দিবসে সুনীতার উপহার
আজ পঁয়ষট্টি পূর্ণ করল স্বাধীনতা। বিভিন্ন দেশের পাশাপাশি, বিশ্বের বাইরে থেকেও ভারতবাসীর জন্য এসেছে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা। মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পিতৃভূমির বাসিন্দাদের ১৫ অগাস্টের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোশ্চর সুনীতা উইলিয়ামস।