জ্যোতিপ্রিয় মল্লিকের পথ ধরেই এবার সাংসদ সৌগত রায় ও শুভেন্দু অধিকারী অশালীন মন্তব্য করলেন। তৃণমূল কংগ্রেসের অশালীন মন্তব্যের তালিকায় যোগ হল অধ্যাপক তথা সাংসদ সৌগত রায়ের নাম। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের মত সাপের উদাহরণ টেনে এনে প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।