বেশ অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।
নিজস্ব প্রতিবেদন: বাগদান পর্ব সেরে ফেলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। কিছুদিন আগেই ভাইরাল হয়ে গিয়েছিল এই খবর। শোনা গিয়েছিল যে গোপনেই আংটি বদল করে ফেলেছেন এই দুই লাভবার্ডস। যদিও এরপরই ক্যাটরিনার টিমের পক্ষ থেকে জানানো হয় যে ঐদিন টাইগার থ্রিয়ের শুটিং করছিলেন অভিনেত্রী। তবে এসবের মাঝেই ভিকি কৌশলের ভাই সানি কৌশল শেয়ার করলেন এক মজার ঘটনা। তিনি জানান, ভিকির সঙ্গে ক্যাটরিনার রোকার কথা শুনে তাঁর বাবা মা মজাই পান। যখন এই খবর তাঁদের কানে যায় তখন ভিকি কৌশল (Vicky Kaushal) ছিলেন জিমে। জিম থেকে ফেরার পরই তাঁকে নিয়ে মজা করতে শুরু করেন তাঁর বাবা মা।
আরও পড়ুন: মাতৃহারা Akshay-কে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি, ধন্যবাদ জ্ঞাপন অভিনেতার
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভিকির ভাই জানান যে,"জিম থেকে বাড়ি ফিরতেই ভিকির বাবা মা তাঁকে জিগেস করেন যে, 'আরে তোমার তো এনগেজমেন্ট হয়ে গেছে। এবার তাহলে মিষ্টি খাওয়ায়।' ভিকি তার উত্তরে বলেন যে 'আসলে যেরকম এনগেজমেন্ট হয়েছে, সেরকমই মিষ্টি খেয়ে নাও'।''সানি বলেছেন যে,'আমরা জানি না কোথা থেকে এই গুজব ছড়িয়ে পড়ল। কিন্তু এটা নিয়ে বাড়িতে আমরা খুবই হাসাহাসি করেছি।'
বেশ অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। যদিও সেই সম্পর্কের কথা স্বীকার করতে চান না তাঁরা। তবে প্রায়ই একসঙ্গে দেখা যায় এই যুগলকে। সম্প্রতি শেরশাহ ছবির প্রিমিয়ারেও একসঙ্গে হাজির হয়েছিলেন তাঁরা। এরই মাঝে ক্যাটরিনা ও তাঁর বোন ইসাবেলা কাইফ ছুটি কাটাতে গিয়েছিলেন আলিবাগে, সেখানে তাঁদের সঙ্গে ছিলেন ভিকি ও সানি কৌশল।
|
KKR
(20 ov) 181/4
|
VS |
LSG
182/7(20 ov)
|
| Lucknow Super Giants beat Kolkata Knight Riders by 3 wickets | ||
| Full Scorecard → | ||
|
GT
(20 ov) 210/4
|
VS |
DC
209/8(20 ov)
|
| Gujarat Titans beat Delhi Capitals by 1 run | ||
| Full Scorecard → | ||
|
OMA
(20 ov) 163/7
|
VS |
SCO
151/9(20 ov)
|
| Oman beat Scotland by 12 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.