Kanishka Soni, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিন্দি ধারাবাহিকের জগতে অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়াল দিয়া অউর বাতি হাম। সেই ধারাবাহিকে তাঁর অভিনীত চরিত্রের জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী কণিষ্কা সোনি। সম্প্রতি নিজেই নিজের সঙ্গে বিয়ে করেছেন তিনি। তবে কণিষ্কাই প্রথম নয়, এর আগে গুজরাটি মেয়ে ক্ষমা বিন্দু নিজেই নিজেকে বিয়ে করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। এবার সোলোগামির পথ হাঁটলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় মঙ্গলসূত্র ও সিঁদুর পরে ছবি পোস্ট করেন কণিষ্কা। অভিনেত্রীর দাবি এরপরই তাঁর প্রোফাইল হ্যাক হয়ে যায়।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: New Movie: বাংলা সহ ৫টি ভাষায় বড়পর্দায় বঙ্কিম চন্দ্রের ‘আনন্দমঠ’, প্রকাশ্যে ফার্স্ট লুক
তবে কণিষ্কার মঙ্গলসূত্র ও সিঁদুর পরা ছবি দেখে তাঁর ফ্যানেরা অনেকেই ভেবেছিলেন যে, হয়তো শ্যুটিং সেট থেকে ছবি পোস্ট করেছেন তিনি। কিন্তু এরপরই নিজের সঙ্গে নিজের বিয়ের কথা ঘোষণা করতেই হতবাক তাঁর ফ্যানেরা। কণিষ্কা ইনস্টাগ্রামে লেখেন, ‘নিজের সঙ্গেই বিয়ে করলাম কারণ আমি নিজেই নিজের সব স্বপ্ন পূরণ করি। আমি নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জীবনে কোনও পুরুষের দরকার নেই। আমি একাই আনন্দে থাকি। আমার গিটার নিয়ে থাকি। আমি দেবী, শক্তিশালী, শিব ও শক্তি দুইই রয়েছে আমার মধ্যে। ধন্যবাদ।’
আরও পড়ুন: Taslima Nasreen: 'রাউলিংকে নিয়ে সরব, আমাকে নিয়ে কথা বলতে ভয় পান বাঙালি লেখকরা', বিস্ফোরক তসলিমা
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি অভিনেত্রী জানান যে, তিনি বর্তমানে নিউ ইয়র্কে ঘুরতে গেছেন তিনি। পাশাপাশি কণিষ্কা জানিয়েছেন যে, নিজের সঙ্গে বিয়ে করে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাঁর প্রতি কটাক্ষ ধেয়ে আসে। এমনকী তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলও হ্যাক হয়ে যায়। তবে কিছুদিনের মধ্যেই সেই প্রোফাইল পুনরুদ্ধার করেছেন অভিনেত্রী এবং এরপরই একের পর এক রিলস পোস্ট করতে থাকেন তিনি।
কণিষ্কা আহমেদাবাদের মেয়ে কিন্তু কাজের সূত্রে মুম্বই এখন তাঁর স্থায়ী বাসস্থান। শেষ তাঁকে দেখা গিয়েছিল টেলিভিশন ধারাবাহিক ‘দেবী আদি প্রশক্তি’-তে। সেখানে দেবী গঙ্গার চরিত্রে অভিনয় করতেন কণিষ্কা। কিন্তু এরপরই ছোটপর্দা থেকে বিদায় ঘোষণা করেন তিনি। তাঁর ইনস্টা বায়ো জানান দিচ্ছে যে তিনি বর্তমানে সেলিব্রিটি যোগ ট্রেনার, অভিনেতা ও সংগীতশিল্পী। এমনকী রাজনীতিতে দেখা গেছে তাঁকে। রামদাস অটওয়ালের রাজনৈতিক দলে যোগদান করেছিলেন তিনি। একাধিক টেলি ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। দো দিল এক জান, দেবো কা দেব মহাদেব, মহাভারত, পবিত্র রিস্তা, বেগুসরাই, সংকটমোচন মহাবলী হনুমান, কুলফি কুমার বাজেওয়ালা সহ বেশ কয়েকটি ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। ২০১৩ সালে তামিল ছবিত ডেবিউ করেছিলেন তিনি। তবে জনপ্রিয়তা পেয়েছেন হিন্দি টেলি সিরিয়ালে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)