Pregnancy : 'অন্তঃসত্ত্বা নই', মেটারনিটি শ্যুটের ছবি দিয়ে কেন একথা লিখলেন অনিতা?

প্রথম সন্তান জন্মের ৪ মাসের মাথায় ফের মা হতে চলেছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় দেবিনা দ্বিতীয়বার মাতৃত্বের সুখবর শোনানোর পরপর বেবিবাম্পের ছবি পোস্ট করেন অভিনেত্রী অনিতা হাসানন্দানি। যেখানে স্বামী রোহিত রেড্ডিকে অনিতার বেবি বাম্পে চুম্বন করতে দেখা যাচ্ছে। নাহ, দেবিনার মতো অনিতাও ফের মা হচ্ছেন, এমনটা ভাবার কোনও কারণ নেই। অনিতার পোস্ট করা ছবিটা পুরনো। প্রথমবার অন্তঃসত্ত্বাকালীন সময়ই ফটোশ্যুট করেছিলেন অনিতা, সেই স্মৃতিতেই ডুব দিয়েছিলেন তিনি। আর পুরনো ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই সেকথাও খোলসা করেছেন অনিতা।

Pregnancy : 'অন্তঃসত্ত্বা নই', মেটারনিটি শ্যুটের ছবি দিয়ে কেন একথা লিখলেন অনিতা?

About the Author