অমৃতসরে কপিল-গিনির জমকালো রিসেপশন, দেখুন ছবি ও ভিডিও...
ইতিমধ্যে সামনে এসেছে অমৃতসর রিসেপশনে কপিল ও গিনির লুক।
নিজস্ব প্রতিবেদন: পঞ্জাবের জলন্ধরে ঘটা করে হয়েছে খ্যাতনামা কৌতুক শিল্পী কপিল শর্মার বিয়ে। পাত্রী দীর্ঘদিনের প্রেমিকা গিনি চাতার্থ। ঘটা করে অনুষ্ঠিত হওয়া কপিলে বিয়েতে হাজির ছিলেন টেলি দুনিয়ার খ্যাতনামা তারকারা। বিয়ের পর বৃহস্পতিবারই জলন্ধর থেকে কপিলের অমৃতসরের বাড়িতে পৌঁছন গিনি। শুক্রবার সেখানেই আয়োজন করা হয়েছিল কপিল-গিনির প্রথম রিসেপশন। যেখানে বেগুনি রঙের শেরওয়ানিতে দেখা যায় কপিলকে। আর প্যাস্টেল গ্রিন রঙের লেহেঙ্গাতে দেখা যায় নববধূ গিনি চাতার্থকে। ইতিমধ্যে সামনে এসেছে অমৃতসর রিসেপশনে কপিল ও গিনির লুক।
TRENDING NOW
আরও পড়ুন-'প্রাক্তন' অঙ্কিতাকে নিয়ে প্রকাশ্যে এই কথাই বললেন সুশান্ত
শুক্রবারও কপিল-গিনির এউই রিসেপশনে উপস্থিত ছিলেন অসংখ্য খ্যাত নামা ব্যক্তিত্ব। অনুষ্ঠানে দেখা গেল কপিলের বন্ধু ভারতী সিং, কৃষ্ণ অভিষেক, কিকু শারদা, এমনকি পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দির মতো তারকারা।
আরও পড়ুন-ইশার বিয়েতে মুখোমুখি শাহিদের 'প্রাক্তন' ও বর্তমান, কী ঘটল জানেন?
এদিকে কপিলের বিয়ের পর রিসেপশনেও হল এক্কেবারেই পাঞ্জাবি ঢঙে। খাবার থেকে শুরু করে গান-বাজনা সবকিছুতেই ছিল পাঞ্জাবি রীতির ছোঁয়া।
কপিল শর্মা ও গিনি চাতার্থের মুম্বইতেও একটি রিসেপশনের কথা রয়েছে।
আরও পড়ুন-ইশা আম্বানির বিয়েতে খাবার পরিবেশন অমিতাভ, আমিরের, ভাইরাল ভিডিও