)
নিজস্ব প্রতিবেদন: হৃতিক রোশন(Hrithik Roshan) ও সাবা আজাদ(Saba Azad), এই মুহূর্তে বলিউডের(Bollywood) অন্যতম চর্চিত নাম। সম্প্রতি মুম্বইয়ের একটি ক্যাফেতে একসঙ্গে দেখা যায় তাঁদের। একে অপরের হাত ধরে ক্যাফে থেকে বাইরে আসতেই তাঁদের নিয়ে শুরু হয় গুঞ্জন। এরপর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হৃতিকের বাড়িতে তাঁর পরিবারের সঙ্গেও দেখা যায় সাবাকে। তাহলে কি শীঘ্রই বিয়ে করতে চলেছেন তাঁরা? তাঁদের কাছের এক বন্ধু ফাঁস করলেন খবর।
মডেল, অভিনেতা, গায়িকা সাবা আজাদের সঙ্গে প্রেমের সম্পর্ক যেমন স্বীকার করেননি হৃতিক সেরকমই এই সম্পর্ক অস্বীকারও করেননি হৃতিক। ফারহান আখতারের বিয়ের পরই শোনা গিয়েছিল কানাঘুষো। বন্ধুকে দেখে বিয়ের পিঁড়িতে বসার শখ জেগেছে হৃতিকের। সাবার গানের পাশাপাশি তাঁর সৌন্দর্যে মজেছেন অভিনেতা। সাবার সব ইনস্টাগ্রাম পোস্টেই কমেন্ট করতে দেখা যায় হৃতিককে। শুধু হৃতিক নয়, তাঁর প্রাক্তন স্ত্রী সুজানকেও দেখা গিয়েছে সাবার প্রশংসা করতে। এমনকি হৃতিক সুজানের দুই ছেলে রেহান ও হৃদানের সঙ্গেও ভালো সম্পর্ক সাবার।
সম্প্রতি তাঁদের এক ঘনিষ্ঠ বন্ধু বলেন,'সাবা ও হৃতিক একে অপরের প্রেমে পড়েছেন। হৃতিকের পরিবারও সাবাকে পছন্দ করে। এমনকি হৃতিকের মতোই তাঁর পরিবারও সাবার গানের ভক্ত। সম্প্রতি ব্রাঞ্চে হৃতিকের বাড়ি গিয়েছিলেন সাবা। সেখানে গিয়ে গান ও জিভিংয়ের সেশন করেন সাবা, যা খুবই এনজয় করেছে গোটা পরিবার। সাবা ও হৃতিক সম্পর্কেই রয়েছেন কিন্তু সেই সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার কোন তাড়া তাঁদের নেই।'