Salman-Ali : অপেক্ষায় টাইগার থ্রি। এরই মধ্যে প্রস্তুতি আগাম ছবির জন্য। সামনের বছর, নইলে ২০২৪ সালের ইদে সেই ছবি মুক্তির সম্ভবনাও।সুলতানের, ভারতের পর আরও এক ট্রায়াল রানে সালমন-আবু! পর্দায় এই জুটির বরাবরি জাদু করেছে। তা হলে নতুন সিনেমার স্টোরি লাইনি বা কী? তার জন্য কী প্রস্তুতি নিতে হচ্ছে সলমানকে?
Raju Srivastava: শেখর সুমন লেখেন, ‘রাজুর সাম্প্রতিক আপডেট হল, গতকাল যে সংকটজনক অবস্থায় ছিলেন তিনি, তা থেকে অনেকটাই ভালো আছেন এখন। দেশের সেরা চিকিৎসক ও নিউরো সার্জেনরা তাঁর চিকিৎসা করছেন। দেখে মনে হচ্ছে আগের থেকে উন্নত হচ্ছে তাঁর শরীর। আমার মনে রাজু নিজেও ভেতর থেকে লড়াইটা করতে চায়। ঈশ্বর হয়তো সকলের মিলিত প্রার্থণায় সাড়া দিচ্ছেন। হর হর মহাদেব’!
Bipasha Basu:সোনম-আনন্দ, আলিয়া-রণবীরের পর এবার হবু বাবা-মায়ের তালিকায় যোগ হল আরও এক তারকা জুটি। মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে বিপাশা লিখেছেন, 'জীবনে একটা নতুন সময় আসতে চলেছে। নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। জীবনের প্রিজমে একটা নতুন স্বতন্ত্র আলোক রেখা যোগ হতে চলেছে। আমরা যা ছিলাম, তার থেকে আরও একটু বেশি পরিপূর্ণ হতে চলেছি।'
তাঁর অভিনয়, গানের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও বারবার উঠে এসেছে চর্চায়। রুমা গুহ ঠাকুরতা, মধুবালা, যোগিতা বালি, লীনা চন্দ্রভরকর- চারবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বারবারই তাঁর ব্যক্তিগত জীবন উঠে এসেছে খবরের শিরোনামে। শুধুমাত্র বৈবাহিক জীবনই নয়, সবমিলিয়ে তিনি ছিলেন রঙিন চরিত্রে। তাঁকে ঘিরে রয়েছে হাজারও মজাদার গল্প।
প্রায়দিনই নিজের বোল্ড ছবি পোস্ট করে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন আমির খানের মেয়ে ইরা খান। তবে সৌন্দর্য ও বোল্ডনেসে ইরাকে পিছনে ফেলে দেবে আমির খানের ভাইঝি জেন মেরি খান। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের বোল্ড ছবি পোস্ট করেন জেন।
ছবির নাম মাসুম সওয়াল। সেই ছবির পোস্টারে স্যানিটারি প্যাডে দেখা যায় কৃষ্ণের প্রতিচ্ছবি। এরপরই পোস্টারের বিরুদ্ধে সোচ্চার হয় নেটপাড়া। এই ছবির পোস্টার হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে, এমনই দাবি নেটিজেনদের একাংশ।
করণ জোহরের টক শো 'কফি উইথ করণ'-এ অভিনেতা শেয়ার করেছেন, ‘তাঁদের দুজনের প্রতি আমার সবচেয়ে বেশি শ্রদ্ধা ও শ্রদ্ধা আছে। আমরা সারা জীবন পরিবার হিসাবেই থাকব।’ তিনি এও বলেন যে পরিবারের বাইরে কারোর সঙ্গে সম্পর্ক যেখানে কোনও আবেগ নেই তা কখনই তাঁকে অস্থির করে না। “আমরা যতই ব্যস্ত থাকি না কেন আমরা সবাই সপ্তাহে একবার একত্র হই। একে অপরের প্রতি অনেক অকৃত্রিম যত্ন, ভালবাসা এবং শ্রদ্ধা রয়েছে,” জানান আমির।
সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লিখেছেন, ‘আমি কোনো ব্যক্তির সঙ্গে সংঘাতে যেতে চাই না। আমি কিছু মানসিকতার বিরুদ্ধে। আরও বড় প্রেক্ষাপটে আমি তাঁদের বিরুদ্ধে যাঁদের হিন্দিভাষী মানুষদের প্রতি কিছু বদ্ধমূল ধারণা আছে।’ পাশাপাশি সেই পোস্টের সঙ্গে করণের আত্মজীবনী নিয়ে লেখা এতটি আর্টিকেলের লিঙ্ক জুড়ে দেন নায়িকা।
ডার্লিংসের প্রচারেই সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবি ছাড়াও তাঁর ব্যক্তিগত কিছু কথা শেয়ার করেন অভিনেত্রী। তিনি জানান, কীভাবে তাঁর ছবি মহিলাদের নিত্যদিনের যন্ত্রণাকে তুলে আনবে পর্দায়। পাশাপাশি আলিয়া বলেন আমাদের সমাজে নারীদের কথা বলতে দেওয়া হয় না, তাঁদের চেপে রাখা হয়।
প্রতি পর্বের মতো এবারও করণ শোয়ে উঠে আসবে তারকাদের ব্যক্তিগত জীবনের কথা। প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে যে, করিনার যৌন জীবন নিয়ে প্রশ্ন করে বসেন করণ। করণ জিগ্গেস করেন যে, দুই সন্তানের পর কেমন কাটছে করিনা ও সইফের সেক্স লাইফ। প্রশ্নের উত্তর দিতে গিয়ে করণের যৌন জীবন নিয়ে প্রশ্ন তোলেন করিনা, তিনি বলেন, ‘তুমি বুঝবে না’। তখন করণের জবাব যে, তাঁর মা এই শো দেখে তাই এই প্রশ্নের উত্তর তিনি দেবেন না।
বরাবরই তাঁর রিয়ালিটি শোয়ে দেখা গেছে পুরুষ তারকাদের। জঙ্গলে অ্যাডভেঞ্চারের পাশাপাশি উঠে এসেছে তাঁদের জীবনের গল্প। সম্প্রতি এই শোয়ে গিয়েছিলেন রণবীর সিং। তবে শুধু পুরুষ তারকা নয়, এবার কোনও নারী তারকাকে সঙ্গে নিয়ে অ্যাডভেঞ্চারে যেতে চান বিয়ার গ্রিলস। আর সেই পছন্দের তালিকায় প্রথম স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘তোমার কী জামাকাপড় নেই’, ‘আর কত নিচে নামবে?’ কেউ আবার লিখেছেন, ‘অবিলম্বে এই প্রোফাইল রিপোর্ট করে বন্ধ করানো উচিত’, ‘আমাদের দেশ বদলাচ্ছে’। উর্ফি(Uorfi Javed) ফ্যাশন সেন্স দেখে রীতিমতো বিরক্ত নেটিজেনরা। ফ্যাশনের নামে অশ্লীল ভিডিয়ো পোস্ট করছেন অভিনেত্রী, অভিযোগ জানিয়েছেন নেটিজেনদের একাংশ।
বলিউডে তাঁর বন্ধুবান্ধব থেকে শুরু করে ফ্যানেরা সকলেই জানেন যে কাজল মজা করতে ভালোবাসেন, সবসময়ই তাঁকে দেখা যায় হাসিখুশি মেজাজে, তবে এবার রেগে লাল কাজল(Kajol)। তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি দেখেই বোঝা যাচ্ছে যে, তিনি রেগে গেছেন। কাজলের পোস্ট দেখে উদ্বিগ্ন তাঁর ফ্যানেরা , তবে কেন এহেন পোস্ট করেছেন নায়িকা সে ব্যাপারে কিছু জানা যায়নি।
হ্যাশট্যাগ বয়কট লাল সিং চাড্ডা (#BoycottLaalSinghChaddha) নিয়ে কী বক্তব্য আমিরের(Aamir Khan)? ট্রেলার রিলিজের পর থেকেই এই ছবিকে বয়কটের ডাক দিয়েছে নেটপাড়ার একাংশ। অনেকেই লিখেছেন যে, আমির কেন একটা রিমেকের পিছনে ৪ বছর নষ্ট করছেন? কেউ আবার ট্রেলার দেখেই বুঝেছেন যে, এটা হতে চলেছে পিকে টু। আমিরের একইরকম অভিনয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার লিখেছেন যে, আমির তাঁর দেশ ভারতকে ভালোবাসেন না।
সাবানের বিজ্ঞাপনে সে অভিনয় করেছিল তাঁর মায়ের সঙ্গে। যদিও অভিনয় কী তাই জানার অবস্থায় ছিলেন না, কারণ তখন বয়স ছিল মাত্র ৮ মাস। এক বছর বয়স হওয়ার আগেই প্রথম মায়ের সঙ্গেই ক্যামেরার সম্মুখীন হয় অভিনেত্রী। এর প্রায় দু দশক পর এই ছোট্ট মেয়েটি ডেবিউ করে বলিউডে।
সূত্রের খবর অনুসারে, অভিনেতার অ্যাপার্টমেন্টের নীচে বুলেটপ্রুফ কাচের একটি নতুন গাড়ি দেখা গেছে। ইতিমধ্যেই বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজারে যাতায়াত করছেন সুপারস্টার। এবার যুক্ত হল আরেকটি বুলেটপ্রুফ গাড়ি। গাড়িটি অত্যাধুনিক মডেল না হলেও যেকোনো অপ্রীতিকর ঘটনা থেকে তাঁকে বাঁচাতে পারে এই গাড়ি।
একটি ট্যুইটারে সুব্রহ্মণ্যম স্বামী(Subramanian Swamy) লেখেন, এই ঘটনায় অক্ষয় গ্রেফতার হতে পারেন এমনকী তাঁকে দেশ থেকেও বিদায় নিতে হতে পারে। তিনি লেখেন, ‘অক্ষয় কুমার যদি বিদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে তাঁর গ্রেফতারির দাবি জানাই ও তাঁকে দেশ থেকে বিতাড়িত করার আবেদন জানাই’। সত্য সবরওয়ালের সঙ্গে অক্ষয়ের ছবি রামসেতুর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিজেপি নেতা।
মিটু মুভমেন্টের সময়ে তনুশ্রী লিখেছিলেন যে, কীভাবে বলিউডে যৌন হেনস্থার শিকার হয়েছেন তিনি। তাঁর প্রতিবাদ করার কারণেই ছবির কাজ কমে যায় তাঁর। সম্প্রতি তনুশ্রী লেখেন যে, 'খুব খারাপভাবে আমাকে হেনস্থা করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে। দয়া করে কেউ কিছু করুন'। শুক্রবার ফের নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ আনেন তনুশ্রী দত্ত।
সূত্রের খবর, বিগত দু’বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন রসিক দাভে। চলছিল তাঁর ডায়ালিসিস। গত একমাসে অবস্থা আরও খারাপ হতে থাকে অভিনেতার। যন্ত্রণা দিন দিন অসহ্য হয়ে উঠেছিল অভিনেতার কাছে। তাঁর যন্ত্রণার অবসান হয় শুক্রবার ২৯ জুলাই।
সোনু সুদ (Sonu Sood) তাঁর জন্মস্থান মোগাতেই কাটিয়েছেন স্কুলজীবন। তাঁর মা ছিলেন প্রফেসর ও বাবা ছিলেন ব্যবসায়ী। স্কুল শেষ করে নাগপুর থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পাস করেন সোনু। তবে ইঞ্জিনিয়ারিং পেশা না করে অভিনয়ের জগতে স্ট্রাগল শুরু করেন তিনি। তবে তাঁর আয়ের উৎস শুধু অভিনয় নয়, অন্য কোন উপায়ে এত সম্পত্তি তৈরি করেছেন সোনু?
আসলে ই-কমার্স সংস্থা সুশান্তের ছবি ব্যবহার করে অ্যান্টি ডিপ্রেশনের ক্যাম্পেন করছে তারা। সুশান্তের মৃত্যু মামলায় উঠে এসেছিল যে অবসাদে ভুগতেন অভিনেতা। এমনকী তাঁর চিকিৎসাও চলছিল। কিন্তু তাঁর ফ্যানেরা সে কথা মানতে নারাজ। তাই প্রিয় অভিনেতার ছবির সঙ্গে অবসাদের প্রসঙ্গ আসার পরেই রেগে যান তাঁর ফ্যানেরা।