দিদি ঈশার বিয়েতে ঘোড়ায় চড়ে পৌঁছলেন ২ ভাই আকাশ ও অনন্ত

ঈশার বিয়ের অনুষ্ঠানে ঘোড়ায় চড়ে ঢুকতে দেখা যায় তাঁর ২ ভাই আকাশ ও অনন্ত আম্বানিকে।

Updated By: Dec 12, 2018, 05:09 PM IST
দিদি ঈশার বিয়েতে ঘোড়ায় চড়ে পৌঁছলেন ২ ভাই আকাশ ও অনন্ত

নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ে মুকেশ আম্বানির প্রাসাদ অ্যান্টিলিয়ায় শুরু হয়ে গিয়েছে ঈশা আম্বানির বিয়ের অনুষ্ঠান। রাজস্থানের উদয়পুরে বিয়ের আগের নানা আচারের পর বুধবার সাতপাকে বাঁধা পড়বেন ঈশা ও আনন্দ। উদয়পুরের ব্যবসায়ী আনন্দ পিরামলের সঙ্গে আজই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ঈশা। ইতিমধ্যে মুম্বইয়ে শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান। ঈশার বিয়ের উপলক্ষে আম্বানির পরিবারের প্রাসাদকে আলোর মালায় সাজানো হয়েছে। 

Add Zee News as a Preferred Source

এদিন ঈশার বিয়ের অনুষ্ঠানে ঘোড়ায় চড়ে ঢুকতে দেখা যায় তাঁর ২ ভাই আকাশ ও অনন্ত আম্বানিকে। গোবলয়ের বিয়েতে বরের ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার রীতি রয়েছে। কিন্তু ভাইদের ঘোড়ায় চড়ে ঢুকতে ভূভারতে কেউ দেখেছেন বলে মনে করতে পারছেন না। এদিন দাদা মুকেশের সঙ্গে দেখা গিয়েছে ভাই অনিল আম্বানিকেও। 

বোরখা পরে 'কেদারনাথ' দেখতে গেলেন সারা

ঈশার বিয়ের সন্ধেতেই স্ত্রী কিরণকে নিয়ে অ্যান্টিলিয়ায় পৌঁছে গিয়েছেন আমির খান। পৌঁছেছেন বলিউডের আরও একাধিক অভিনেতা, পরিচালক, প্রযোজক ও কলাকুশলী। 

শুধু বলিউড নয়, ঈশার বিয়েতে আমন্ত্রিত দেশের একাধিক ক্রীড়াবিদও। আগামী ১৪ ডিসেম্বর জিও গার্ডেনে এক রাজকীয় প্রীতিভোজের আয়োজন করেছে আম্বানি পরিবার। সঙ্গে থাকবে মিউজিক্যাল কনসার্টও।  

.