শ্যুটিংয়ের মাঝে চোট, আহত John Abraham

নিজেই ছবি শেয়ার করেন জন 

Updated By: Feb 16, 2021, 11:43 AM IST
শ্যুটিংয়ের মাঝে চোট, আহত John Abraham
অ্যাকশন দৃশ্যের সময় জন আব্রাহাম

নিজস্ব প্রতিবেদন : শ্যুটিং করতে গিয়ে আহত হলেন জন আব্রাহাম। আহত হওয়ার পর বর্তমানে জন আব্রাহামের চিকিৎসা শুরু হয়েছে। তবে চিন্তার কোনও বিষয় নেই বলে জানানো হয়েছে টিম জন আব্রাহামের তরফে। 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

Add Zee News as a Preferred Source

 

জন নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন সম্প্রতি। সেখানেই জনের পিঠে টিউব লাইট ভাঙতে দেখা যায় এক ব্যক্তিকে। অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময়ই জন আব্রাহামের চোট লাগে আচমকা। সঙ্গে সঙ্গে শুরু করা হয় জনের চিকিৎসা। যদিও যেভাবে ওই অ্যাকশন দৃশ্যে তিনি অভিনয় করছেন, তাতে খুশি বলেও জানান জন।

আরও পড়ুন : মোহন সান্নিধ্যে মিঠুন, অভিনেতার মুম্বইয়ের বাড়িতে RSS প্রধান

পরিচালক লক্ষ্য রাজ আনন্দের একটি সিনেমার শ্যুটিং করছেন জন আব্রাহাম। এই ছবির শ্যুটিং করতে গিয়েই আহত হন অভিনেতা। পরিচালক লক্ষ্য রাজ আনন্দের এই ছবিতে জনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন রকুল প্রীত সিং এবং জ্যাকলিন ফার্নান্ডেজ।

আরও পড়ুন : ফের মৃত্যু বলিউডে, স্ত্রীর সঙ্গে অশন্তির জেরেই মৃত্যু সুশান্তের সহ অভিনেতার?

প্রসঙ্গত এর আগে সত্যমেব জয়তে পার্ট টু-এর শ্যুটিং করতে গিয়ে আহত হন জন আব্রাহাম। বারাণসীতে শ্যুটিং করতে গিয়ে আহত হন অভিনেতা। উত্তরপ্রদেশে শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হলে, জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময়ও একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বলিউডের এই অভিনেতা। মিলাপ জাভেরির এই সিনেমায় দিব্যা খোসলা কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জন আব্রাহাম। চলতি বছর ঈদে মুক্তি পাবে জনের এই সিনেমা। ওই সময় সলমন খানের রাধে-ও মুক্তি পাবে। সলমনের সঙ্গে জনের ছবির লড়াই বড় পর্দায় শুরু হতে পারে বলেই মনে করছে বলিউডের বিভিন্ন অংশ।

.