আপাতত শোয়ের পরিকল্পনা করছেন, শীঘ্রই শোয়ের ঘোষণা করবেন একতা কাপুর
নিজস্ব প্রতিবেদন: অমিতাভ বচ্চন(Amitabh Bachchan), সলমন খান(Salman Khan) থেকে শুরু করে রণবীর সিং(Ranveer Singh), টেলিভিশনে সঞ্চালক হিসাবে দেখা যায় বলিউডের(Bollywood) সুপারস্টারদের । এবার সেই তালিকায় নতুন নাম কঙ্গনা রানাওয়াত(Kangana Ranaut)। সম্প্রতি শেষ হয়েছে বিগ বস (Bigg Boss)। এখনও তা নিয়ে চলছে চর্চা, তারই মাঝে নতুন রিয়েলিটি শোয়ের ঘোষণা করলেন টিভি কুইন একতা কাপুর(Ekta Kapoor)। তবে আর পাঁচটা রিয়েলিটি শোয়ের থেকে একেবারে আলাদা হতে চলেছে এই শো। নির্মাতাদের মতে, এটি হতে চলেছে এ যাবৎ সবচেয়ে সাহসী রিয়েলিটি শো(Reality Show)।
ইতিমধ্যেই এই শোয়ের সঞ্চালক নিযুক্ত করে ফেলেছেন একতা। তাঁর সঙ্গে কঙ্গনা রানাওয়াতের বন্ধুত্বের কথা সবারই জানা, সেই কঙ্গনাকেই এবার দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। সূত্রের খবর, 'এই শো হতে চলেছে দুঃসাহসিক এবং মতামত ভিত্তিক শো। ইতিধ্যেই কঙ্গনার সঙ্গে এবিষয়ে কথা বলেছেন একতা। এই শো দিয়ে সঞ্চালনায় ডেবিউ করতে চলেছেন কঙ্গনা। ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে এই শো। এই শোতে নানা বিষয়ে নিজের মতামত পেশ করবেন নায়িকা আর যেখানে কঙ্গনা সেখানে যে তর্ক বিতর্ক হবে তা আর বলার অপেক্ষা রাখে না।'
আরও পড়ুন: Bigg Boss 15: 'বিগ বস না জিতেও পেয়েছি দুর্মূল্য পুরস্কার', কী সেই পুরস্কার? জানালেন প্রতীক
সূত্রের খবর, বিগ বসের সঙ্গে এই শোয়ের অনেক মিল থাকবে। এই শোতেও আট থেকে দশ সপ্তাহ একটি জায়গায় একসঙ্গে থাকবেন কয়েকজন। সেই বাড়ির প্রতি কোণায় থাকবে ক্যামেরা। সেই ক্যামেরাতে বন্দি হবে প্রতিযোগিদের সবসময়ের আচরণ, কথাবার্তা। বিগ বসের মতোই সেই প্রতিযোগীদের নানা ধরনের টাস্ক দেওয়া হবে যেখানে তাদের সাহসিকতা প্রমাণ করতে হবে। এই রিয়েলিটি শোয়ের নাম এখনও অবধি জানা না গেলেও, জানা যায় এই শোটি সম্প্রচারিত হবে অল্ট বালাজী ও এমএক্স প্লেয়ারে।
|
BOT
(20 ov) 102/9
|
VS |
LES
96/8(20 ov)
|
| Botswana beat Lesotho by 6 runs | ||
| Full Scorecard → | ||
|
UAE
(20 ov) 102/9
|
VS |
OMA
96/8(20 ov)
|
| Match Postponed | ||
| Full Scorecard → | ||
|
LES
(20 ov) 81/8
|
VS |
BOT
83/4(12.3 ov)
|
| Botswana beat Lesotho by 6 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.