Madhuri Dixit: জঙ্গিঘনিষ্ঠ পাকিস্তানির অতিথি মাধুরী, প্রবল ক্ষোভের মুখে ধকধক গার্ল...

Madhuri Dixit: প্রোমোটার ব্যবসায়ে যুক্ত রেহান সিদ্দিকির আইএসআইয়ের সঙ্গে যোগসূত্র থাকায় ভারতে নিষিদ্ধ সে। সেই ব্যবসায়ী এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানান মাধুরী দীক্ষিতকে। সেই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভের মুখে অভিনেত্রী। 

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: Jun 29, 2024, 07:51 PM IST
Madhuri Dixit: জঙ্গিঘনিষ্ঠ পাকিস্তানির অতিথি মাধুরী, প্রবল ক্ষোভের মুখে ধকধক গার্ল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্ষোভের মুখে অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। পাকিস্তানি ব্যবসায়ী রেহান সিদ্দিকির আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে মাধুরীর। জানা যায় সেই ব্যবসায়ী বিরুদ্ধে নাকি জঙ্গি ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। সেই কারণেই সে ভারতে নিষিদ্ধ। এবার সেই নিষিদ্ধ ব্যবসায়ীর আমন্ত্রণে সাড়া দিয়েই বিপাকে অভিনেত্রী। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Sonu Nigam-Asha Bhonsle: গুরুর আসনে আশা! গোলাপ জলে পা ধোয়ালেন সোনু, ভাইরাল ভিডিয়ো...

প্রোমোটার ব্যবসায়ে যুক্ত রেহান সিদ্দিকির আইএসআইয়ের সঙ্গে যোগসূত্র থাকায় ভারতে নিষিদ্ধ সে। আর সেই ব্যক্তির সঙ্গেই কাজের সূত্রে জোট বেঁধে বিতর্কে জড়ালেন মাধুরী। এক সংবাদমাধ্যমের দাবি, ওই নিষিদ্ধ ব্যবসায়ী বর্তমানে থাকেন হিউস্টনে। সেখানেই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রেহান। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত মাধুরী। চলতি বছরের আগস্ট মাসেই টেক্সাসের হিউস্টন শহরে সেই অনুষ্ঠান রয়েছে। 

রাজনৈতিক ভাষ্যকার তথা কলামনিস্ট সুনন্দা বশিষ্ঠ সেই খবর শেয়ার করে তীব্র নিন্দা জানিয়েছেন। অনুষ্ঠানের পোস্টার পোস্ট করে সুনন্দা লিখেছেন, “দেখে হতবাক হচ্ছি যে পাকিস্তানি প্রোমোটার, ভারতীয় গোয়েন্দা সংস্থা যাকে খুঁজছে, যে ভারতে নিষিদ্ধ, হিউস্টনের ব্ল্যাকলিস্টেড ব্যবসায়ী এমনকী বলিউড তারকাদেরও তার সঙ্গে কাজ করা নিষিদ্ধ ঘোষণা হয়েছে, সেখানে মাধুরী ওই ব্যক্তির সঙ্গে কেন কাজ করছেন? অভিনেত্রী নিজে কিংবা তাঁর পরিবারের কি কেউ এই বিষয়ে আলোকপাত করতে পারবেন? আশা করি তিনি ওই অনুষ্ঠানে যোগ দেবেন না।”

আরও পড়ুন- Saayoni Ghosh: গাড়ি ছেড়ে মেট্রো চেপে সংসদে সায়নী, ভাইরাল ছবি...

ঝড়ের গতিতে ভাইরাল সুনন্দা বশিষ্ঠের সেই পোস্ট। নেটিজেনদের একাংশ সেই পোস্টে ক্ষোভ উগড়ে দিয়েছেন মাধুরীর বিরুদ্ধে। প্রায় সকলেই মাধুরীকে সেই অনুষ্ঠান বয়কট করার আর্জি জানিয়েছেন। যদিও অভিনেত্রী এই বিষয়ে এখনও কোনওরকম প্রতিক্রিয়া জানাননি। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.