প্রিয়াঙ্কা চোপড়ার মুকুটে উঠল আরও একটা নতুন পালক
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মুকুটে উঠল আরও একটা নতুন পালক। হার্পারস বাজারের ১৫০ জন 'মোস্ট ফ্যাশনেবল উওমেন নাও'-এর তালিকায় ঢুকে পড়লেন তিনি। গত কিছুদিন ধরেই তিনি বিশ্বজোড়া বিভিন্ন রেড কার্পেটে হাঁটছিলেন। বলিউডের সীমানা ছাড়িয়ে তিনি এখন হলিউডেও অভিনয় করছেন। হার্পারস বাজারের 'মোস্ট ফ্যাশনেবল উওমেন নাও'-এর তালিকায় ঢুকে পড়ার খবরে খুব খুশি প্রিয়াঙ্কা চোপড়া নিজেও। প্রিয়াঙ্কা টুইট করে জানিয়েছেন, 'হার্পারস বাজার, তোমাদের ধন্যবাদ আমাকে এমন একটা তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য।'
Updated By: Jan 30, 2017, 06:11 PM IST