Mithun Chakraborty: আজ মুক্তি পেল অফিসিয়াল ট্রেলার। সেখানে দেখা গেল মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী মুখ। উকিলের ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগেই দীপাবলির দিন তাদের নতুন ছবির মুক্তির দিন ঘোষণা করেছিল এসভিএফ। এবার শুক্রবার মুক্তিপেল 'সন্তান'-এর অফিসিয়াল ট্রেলার। ডিসেম্বরের ছুটিতেই আসছে রাজ চক্রবর্তী পরিচালিত 'সন্তান'। মুখ্য ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), অনুসুয়া মজুমদার (Anashua Majumdar), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta), অহনা দত্ত (Ahona Dutta)। সিনেমা প্রেমীদের কাছে একপ্রকার চাঁদের হাট। পারিবারিক গল্পের মোড়কেই বাস্তবের কথা তুলে ধরবেন রাজের এই ছবি, 'সন্তান'।
আরও পড়ুন: Anirban Bhattacharya: হেলমেট না পরেই বাইক চালাচ্ছেন অনির্বাণ! তুমুল কটাক্ষের মুখে অভিনেতা...
শুক্রবার মুক্তি পেল অফিসিয়াল ট্রেলার। শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ট্রেলারের ভিডিও। ক্যাপশানে লিখেছেন, "নাড়ির টানের সম্পর্ক যখন কাঠগড়ায়… আসছে ‘সন্তান’"। এর আগে মোশন পোস্টারে দেখা গিয়েছিল ঋত্বিক চক্রবর্তী ও মিঠুন চক্রবর্তীর মুখ। সঙ্গে উকিলের বেশে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। মিঠুন চক্রবর্তীর স্ত্রী'র ভূমিকায় রয়েছেন অনুসুয়া মজুমদার (Anashua Majumdar)।
এই ছবির গল্প মূলত এক বাবা ও ছেলের সম্পর্ক। যেখানে ছেলের বড় চাকরি আর বাবার অভাবের সংসার। এইসব টানাপোড়নের মাঝেই বাঁধা রয়েছে বাবা ছেলের এক অদ্ভুত সম্পর্কের গল্প। এই ছবিতে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। যিনি বাবার হয়ে আইনি লড়াই লড়বেন। ডিসেম্বরে এই ছবিটি মুক্তি পাচ্ছে বড়পর্দায়। প্রসঙ্গত, এবার পুজোর সময় এসভিএফ (SVF) থেকে কোনও ছবি মুক্তি পায়নি। তবে এবার শীতের ছুটিতে মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর সন্তান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
IND
(20 ov) 175/7
|
VS |
PAK
114(18 ov)
|
| India beat Pakistan by 61 runs | ||
| Full Scorecard → | ||
|
QAT
(20 ov) 205/6
|
VS |
BRN
154/8(20 ov)
|
| Qatar beat Bahrain by 51 runs | ||
| Full Scorecard → | ||
|
USA
(20 ov) 199/4
|
VS |
NAM
168/6(20 ov)
|
| USA beat Namibia by 31 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.