Raju Srivastava : বাঁচার আশা ক্ষীণ, ব্রেন ডেড রাজু শ্রীবাস্তবের

বাঁচার আশা ক্ষীণ, রাজু শ্রীবাস্তবের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। রাজু শ্রীবাস্তবের 'ব্রেন ডেড' হয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকরা রাজুকে নিয়ে সব আশা ছেড়ে দিয়েছেন বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালেই, কমেডিয়ান বন্ধু সুনীল পাল নিজের ভিডিয়ো বার্তায় রাজুর মস্তিষ্কের কাজ করা প্রায় বন্ধের কথা একপ্রকার জানিয়েই দিয়েছিলেন। তিনি বলেন, চিকিৎসকদের আর কিছুই করণীয় নেই। সকলের কাছে অনুরোধ, আপনারা রাজুর জন্য প্রার্থনা করুন। রাজু শ্রীবস্তবকে  AIIMS-এ ভর্তি করার পর থেকে তাঁর স্বাস্থ্য নিয়ে প্রতিমুহূর্তে সমস্ত খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কমেডিয়ান সুনীল পাল। তবে এদিন বন্ধু রাজুর কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সুনীল। চোখে জল এসে যায় তাঁর। 
Raju Srivastava : বাঁচার আশা ক্ষীণ, ব্রেন ডেড রাজু শ্রীবাস্তবের

About the Author