)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি একটি অনুষ্ঠানে রণবীর কাপুর (Ranbir Kapoor) আচমকাই মেজাজ হারালেন। অভিনেতা বেশ কয়েকটি অ্যাওয়ার্ড শো-তে সেরা বিভাগে মনোনীত হয়েছেন। রণবীর সম্প্রতি গুজরাতের একটি অ্যাওয়ার্ড শো-তে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানের পরিচালনা করছিলেন করণ জোহর এবং আয়ুষ্মান খুরানা।
শো-এর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যাতে দেখা গিয়েছে, রণবীর দর্শকদের মধ্যে বসে আছেন এবং করণ-আয়ুষ্মান হোস্ট করছেন। ভিডিয়োতে রণবীরের কাছে সাহায্য় চাইতে দেখা যাচ্ছে। রণবীরকে উদ্দেশ্য করে করণ বলেন, 'রণবীর হি কর সকতা হ্যায়, রণবীর হি করেগা, রণবীর কো হি করনা চাহিয়ে, রণবীর আমাদের সাহায্য করবে।' এই কথা শুনে বিরক্ত হয়ে ওঠেন অভিনেতা। চিৎকার করে 'অ্যানিমাল'এর ডায়ালগ বলতে শুরু করেন। রণবীর বলেন, 'শুনায়ি দে রাহা হ্যায়, বেহরা নেহি হু ম্যায়।'
অভিনেতার প্রতিক্রিয়ায় করণ জোহর হতবাক হয়ে যায়। যদিও রণবীরকে এমনভাবে মেজাজ হারাতে দেখা যায়, যেন তিনি সিনেমায় অভিনয় করছেন।
প্রসঙ্গত, রণবীর অ্যানিমাল-এ আগ্রাসী ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি তৈরি বাবা ও ছেলের মধ্যে একটি অকার্যকর সম্পর্ককে ঘিরে। রণবীর শোতে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। পুরস্কার জেতার জন্য তিনি তাঁর বাবা প্রয়াত ঋষি কাপুরকে স্মরণ করেন। পুরস্কার নেওয়ার সময় প্রয়াত অভিনেতার উদ্দেশে বলেন, 'আমি এই পুরস্কারটি ঋষি কাপুরকে উৎসর্গ করতে চাই - পাপা মেরি জান। রোজ তোমার কথা ভাবি, তোমায় মনে পড়ে। এবং আমি তোমার জন্য যা কিছু অনুভব করি…ভালবাসা, স্নেহ আমি এই অংশের মাধ্যমে যোগ করার চেষ্টা করি এবং আমি আশা করি তুমি সেখানে শান্তিতে এবং বিশ্রামে আছো।'
রণবীর পুরস্কারটি ছবির পরিচালক সন্দীপ ভাঙ্গা রেড্ডি এবং তাঁর মেয়ে রাহাকে উৎসর্গ করেন। মেয়েকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, তিনি রাহাকে 'নটি' ডাকনামে ডাকেন।
অ্যানিমাল ছবিতে রণবীরের চরিত্র বহু সমালোচনা মুখে পড়ে। তা সত্ত্বেও ছবিটি বক্সঅফিসে দাপিয়ে ব্যবসা করে। আগাম অভিনেতাকে নীতিশ তিওয়ারির পরিচালনায় রামায়ণ ছবিতে শ্রীরামের চরিত্রে অভিনয় করবেন। ছবিতে সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে, এবং রাবণের ভূমিকায় দেখা যাবে 'কেজিএফ' খ্যাত অভিনেতা যশকে।সূত্রের খবর অনুযায়ী, সানি দেওল ভগবান হনুমানের চরিত্রের জন্য সম্মতি জানিয়েছেন। চলতি বছর মার্চ মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং। মুম্বইয়ের বাইরে লন্ডনেও ছবির শ্যুটিং করা হবে।
উল্লেখযোগ্যভাবে, রণবীর এই ছবির জন্য মদ-মাংস ত্যাগ করেছেন। যদিও এই খবর তিনি আগেই জানিয়েছিলেন। অভিনেতার যুক্তি তিনি নিজেকে মন থেকে শুদ্ধ করতে চান। তবেই তিনি রামের চরিত্রে নিজেকে পুরোপুরিভাবে সমর্পন করতে পারবেন। সেই কথা মাথায় রেখেই এমন কঠিন সিদ্ধান্ত অভিনেতার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)