টিভি শোয়ের অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেছেন সারা নিজেই।
নিজস্ব প্রতিবেদন: 'কেদারনাথ'-এর প্রমোশনে সারা আলি খান যখন একটি টিভি শোয়ে গিয়েছিলেন, সেইদিন সেখানে সারার জন্য গোলাপফুল হাতে দাঁড়িয়েছিলেন দানিশ জিহান। সইফ কন্যার সঙ্গে ফ্লার্ট করছিলেন তিনি। গত ২০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় দানিশের গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। সেদিন সারার সঙ্গে দানিশের ফ্লার্ট, অন্যদিকে একধাক্কায় শেষ হয়ে যাওয়ায় দানিশের মৃত্যু, এক লহমায় যেন ছবিটা বদলে গেল। দানিশের মৃত্যুতে শোক প্রকাশ করে ইনস্টাগ্রামে সেদিনের টিভি শোয়ের অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেছেন সারা নিজেই।
ভিডিও পোস্ট করে সারা লিখেছেন, ''দানিশের আত্মার শান্তি কামনা করি।'' প্রসঙ্গত, কিছুদিন আগে কেদারনাথের প্রমোশনে পরিচালক অভিষেক কাপুরের সঙ্গে সারা যখন হাজির হয়েছিলেন। সেদিন সারাকে প্রতিযোদীদের মধ্যে তিনজনকে বেছে নিতে বলা হয়। যাদের মধ্যে ছিলেন ইউটিউবার দানিশ জিহান। দানিশ সেদিন সারার প্রশ্নের উত্তরে বলেছিলেন, তিনি নতুন নতুন জায়গায় যেতে, পরিত্যক্ত বাড়িতে যেতে পছন্দ করেন। পাশাপশি প্রতিযোগিতায় দেওয়া অন্যান্য গেমও জিতে নেন দানিশ। দেখুন সেদিন দানিশ জিহান সারার সঙ্গে কীভাবে ফ্লার্ট করেছিলেন...
আরও পড়ুন-প্রিয়াঙ্কা-নিকের রিসেপশনে আমন্ত্রিত ছিলেন টালিগঞ্জের এই অভিনেত্রী, ইনি কে জানেন?
অনুষ্ঠানে সারার মন জিতে নিয়েছিলেন দানিশ...
এদিকে ২০ ডিসেম্বর, গত বৃহস্পতিবার এক লহমায় চিত্রটা বদলে গেল। জানা যাচ্ছে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন দানিশ জিহান। ডাম্বারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দানিশের। গাড়ির অন্যান্য যাত্রীরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন-গোয়ার সমুদ্র সৈকতে বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন মিমি
প্রসঙ্গত দানিশ জিহান নামে এই যুবক ইউটিউব ও ইনস্টাগ্রামে বেশ বিখ্যাত, বিশেষ করে মহিলা মহলে।
আরও পড়ুন- প্রসেনজিৎ-অর্পিতার বিয়ের পুরনো এই অ্যালবাম দেখেছেন?
|
IND
(20 ov) 253/7
|
VS |
ENG
246/7(20 ov)
|
| India beat England by 7 runs | ||
| Full Scorecard → | ||
|
SA
(20 ov) 169/8
|
VS |
NZ
173/1(12.5 ov)
|
| New Zealand beat South Africa by 9 wickets | ||
| Full Scorecard → | ||
|
WI
(20 ov) 195/4
|
VS |
IND
199/5(19.2 ov)
|
| India beat West Indies by 5 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.